মুহতারাম স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার এক পর্যায়ে বলেন যে আমি যদি তোর সাথে স্বামী স্ত্রী সুলভ কোন ব্যবহার করি তাহলে কেমন যেন আমার মায়ের সাথে করলাম ।এই কথা বলার পর স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন জানার বিষয় হল উক্ত কথা ও কাজে তালাক পতিত হবে কি না? এবং যেহার হবে কি না?

নিবেদক: আবু সালেহ বগুড়া

الجواب باسم ملهم الصدق والصواب

         শরয়ী দৃষ্টিতে তালাক পতিত হওয়ার জন্য সম্পর্কছেদ মূলক অর্থবহ শব্দ ব্যবহার করা আবশ্যক। অন্যথায় তালাক পতিত হয় না আর যেহার সাব্যস্ত হওয়ার জন্য স্ত্রীকে চিরস্থায়ী মাহরাম এমন কোন মহিলার সাথে সাদৃশ্য প্রদান করা শর্ত অন্যথায় জেহার সাব্যস্ত হয় না।

          সুতরাং প্রশ্নোত্ত সুরতে স্বামী কর্তৃক স্ত্রীকে উদ্দেশ্য করে আমি যদি তোমার সাথে স্বামী স্ত্রী সুলভ কোন ব্যবহার করি তাহলে কেমন যেন আমার মায়ের সাথে করলাম বলা ও তার পর পর তার সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করা সত্ত্বেও এর দ্বারা তালাক এবং স্নেহার কোন কিছু সাব্যস্ত হবে না ।তবে তা রুচিহীনতার পরিচয়।

(হিন্দিয়া ১/৫৬৪ যাকারিয়া, বেদায়েতুল মুবতাদি ৩/২৫০ বুশরা, কেফায়াতুল মুফতি ৮/৪৯৬ ফারুকিয়া

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা