মুহতারাম জনাব কামাল সাহেব তার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়েছেন পরবর্তীতে তিনি ভুলে গেছেন তার স্ত্রীকে কয় তালাক দিয়েছেন। জানার বিষয় হল এমতাবস্থায় কামাল সাহেবের করণীয় কি, বিস্তারিত ভাবে জানাবেন।

নিবেদক :আব্দুল্লাহ আশরাফ

الجواب باسم ملهم الصدق والصواب

সেক্ষেত্রে শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে তালাক প্রদানের পর তালাকের সংখ্যা ভুলে গেলে এবং এর স্বপক্ষে কোন সাক্ষী প্রমাণ না থাকলে চিন্তা ফিকির করত প্রবল ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে অবশ্য তাহাররী করেও যদি কোন সিদ্ধান্তে উপনীত হতে না পারে তাহলে তালাকের সর্বনিম্ন সংখ্যা কথা এক তালাক ধর্তব্য হবে সুতরাং প্রশ্নোত্ত সুরতে কামাল সাহেব তার স্ত্রীকে তালাক দেয়ার পর তালাকের সংখ্যা ভুলে যাওয়ায় এক্ষেত্রে তিনি যদি তাহাররি করে প্রবল ধারণার ভিত্তিতে কোন সিদ্ধান্তে উপনীত হন তাহলে তদানুপাতে স্ত্রীর উপর তালাক পতিত হবে।অন্যথায় স্ত্রীর উপর কেবল একতলাকই পতিত হবে।

(তাবইনুল হাকায়েক ৩০৪১ দারুল কুতুব, দূরের মুখতার ৪/৪৯৬ আজহার, কানজুদ পাকায়েক ১/৪০২ বুশরা)

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা