মুহতারাম মুফতি সাহেব, আমার বিয়ে হয়েছে প্রায় ২৪ বছর আগে। আমাদের দুইটি সন্তান রয়েছে—একজন ছেলে, যার বর্তমান বয়স প্রায় ২১ বছর এবং একজন মেয়ে, যার বয়স প্রায় ১৬-১৭ বছর। বিয়ের পর থেকেই আমার স্বামী বিভিন্ন পরনারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তেন। সময়ের সঙ্গে এসব বিষয় নিয়ে আমাদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা তৈরি হয়। বিশেষ করে করোনা-পরবর্তী সময়ে তার খারাপ ব্যবহার আরও বেড়ে যায়। তিনি আমাকে বিভিন্নভাবে শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে হেয় ও নির্যাতন করতেন।একপর্যায়ে জানতে পারি, তিনি একজন নির্দিষ্ট নারীর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং ওই নারী তখন প্রায় চার-পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর আমার স্বামী প্রথমে পুরো বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ঘটনাটি ভুলবশত হয়েছে এবং তিনি ওই নারীকে বিয়ে করবেন না বা তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না।আমি পরে ওই নারীর সঙ্গে কথা বলি এবং জানতে চাই, কেন সে আমার দীর্ঘদিনের সংসার ও আমার দুই সন্তানের জীবনে জড়িয়েছে। তখন সে আমাকে বলে যে আমার স্বামী নাকি তাকে বলেছেন যে তিনি আমাকে রাখবেন না, আমাকে ভালোবাসেন না এবং আমার সঙ্গে তিনি সুখী নন। এসব কথা শুনে সে তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে জানায়।এরপর আমি বিষয়টির সমাধানের জন্য আমার স্বামীর সঙ্গে আলোচনা করতে চাই। আমাদের উভয় পরিবারের মুরব্বি এবং তার বন্ধু-বান্ধবদের মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনায় বসার চেষ্টা করি। আমি জানতে চেয়েছিলাম, তিনি কেন আমার সঙ্গে এমন আচরণ করেছেন এবং কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু তিনি কোনোভাবেই আলোচনায় আসতে রাজি হননি এবং আমাকে বিভিন্নভাবে মানসিকভাবে প্রভাবিত করতে থাকেন।পরিস্থিতির কারণে আমি নিজেকে এবং আমার সন্তানদের মানসিকভাবে নিরাপদ রাখার জন্য তার কাছ থেকে দূরত্ব বজায় রাখি। প্রায় এক বছর তার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ছিল না; শুধু ফোনে যোগাযোগ ছিল। প্রায় এক বছর পর তিনি নিজে সরাসরি না এসে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আমাকে আবার তার কাছে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। আমার দুই সন্তান, দীর্ঘদিনের সংসার, সামাজিক পরিস্থিতি এবং তার প্রতি আমার নিজের অনুভূতি—সবকিছু বিবেচনা করে আমি আবার তার সঙ্গে যোগাযোগ শুরু করি এবং একপর্যায়ে আমরা পুনরায় একত্রিত হই।এর কিছুদিন পর আমাদের ঝগড়ার সময় তিনি আমাকে ফোনে বলেন:“তোকে বাতিল করেছি, তোকে ছেড়ে দিয়েছি, তুই আল্লাহ প্রদত্ত বাতিল।”এই কথাগুলো শুনে আমি খুব ভয় পেয়ে যাই। কারণ আমি জানতাম না, ইসলামী শরিয়তের দৃষ্টিতে এ ধরনের কথা বললে তালাক সংঘটিত হয় কি না। বিষয়টি কাউকে বলতেও আমি লজ্জা ও সামাজিক সম্মানের ভয়ে পারিনি।আমি পরে আমার স্বামীকেই বলি যে, তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো যদি তালাকের অর্থ বহন করে তাহলে আমাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে; তাহলে তিনি কেন এসব কথা বলেছেন?তখন তিনি আমাকে বলেন যে তিনি রাগের মাথায় কথাগুলো বলেছেন এবং আসলে বিষয়টি তেমন নয়। তিনি বলেন, তিনি আমাকে কোনোদিন ছাড়বেন না, কোনোদিন তালাক দিতে চান না এবং যতদিন বেঁচে থাকবেন আমাকে ছাড়বেন না।তার এই বক্তব্যের কারণে আমি বিষয়টি তখন আর গভীরভাবে এগিয়ে নিইনি এবং আমরা আবার স্বাভাবিকভাবে একসঙ্গে থাকতে শুরু করি। এরপর প্রায় দুই বছর আমরা তুলনামূলকভাবে ভালোভাবে সংসার করি।কিন্তু প্রায় ১৬ দিন আগে আবার ফোনে একটি বিষয় নিয়ে আমাদের ঝগড়া হয়। সেই সময় আমার স্বামী আবারও আমাকে বলেন:“তোকে ছেড়ে দিয়েছি, তোকে বাতিল করেছি।”এবার আমি তাকে বলি, তুমি যদি আমাকে সত্যিই ছেড়ে দিয়ে থাকো, তাহলে ইসলামের দৃষ্টিতে আমাদের বিবাহিত সম্পর্কের কী অবস্থা? আমি যতটুকু বুঝি, যদি আমাদের বিবাহের সম্পর্ক না থাকে, তাহলে তোমার সঙ্গে আমার দেখা করা, কথা বলা বা স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক রাখা হারাম হয়ে যাবে। আমি তাকে আরও বলি, যদি তুমি আমাকে তালাক দিয়েই থাকো, তাহলে তুমি কেন আমার কাছে আসো? এর উত্তরে তিনি বলেন:“মানবতার খাতিরে তোর কাছে আসি, আর আমার বাচ্চারা আছে এই জন্য আসি।”আমি তাকে বলি, শুধু মানবতার কারণে একজন পুরুষ তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক রাখতে পারে না; কারণ বিবাহের সম্পর্ক শেষ হয়ে গেলে তা অন্য ধরনের সম্পর্ক হয়ে যাবে। কিন্তু তিনি আমার এই কথার সরাসরি উত্তর দেননি এবং অন্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। তার এই উত্তর এড়িয়ে যাওয়ার কারণে আমি আরও বেশি সন্দেহে পড়ে যাই যে, তিনি হয়তো সত্যিই আমাকে তালাক দিয়েছেন। কিন্তু তিনি স্পষ্টভাবে আমাকে জানাননি যে তিনি তালাক দিয়েছেন কি না, এবং আমি নিজেও নিশ্চিত নই যে তার বলা “তোকে ছেড়ে দিয়েছি” বা “তোকে বাতিল করেছি”—এসব কথার কারণে শরিয়ত অনুযায়ী তালাক সংঘটিত হয়েছে কি না।এই ঘটনার পর গত প্রায় ১৬ দিন ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তিনিও আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করেননি। তবে তিনি আমাদের সন্তানদের সঙ্গে যোগাযোগ করছেন এবং কথা বলছেন। এখন আমার মূল প্রশ্ন হলো: ১. আমার স্বামী বিভিন্ন সময়ে আমাকে “তোকে বাতিল করেছি”, “তোকে ছেড়ে দিয়েছি”—এ ধরনের যে কথাগুলো বলেছেন, সেগুলোর কারণে কি ইসলামী শরিয়ত অনুযায়ী তালাক সংঘটিত হয়েছে? ২. প্রথমবার তিনি এসব কথা বলার পর যখন আমি তাকে জিজ্ঞেস করি, তিনি বলেন যে তিনি রাগের মাথায় বলেছেন এবং আমাকে কখনো তালাক দিতে চান না—এই পরবর্তী বক্তব্যের কারণে আগের কথার কোনো প্রভাব পড়ে কি? ৩. প্রায় দুই বছর পর, সর্বশেষ প্রায় ১৬ দিন আগে তিনি আবার একই ধরনের কথা বলেছেন। এই সর্বশেষ বক্তব্যের কারণে কি আমার বিবাহ বিচ্ছিন্ন হয়েছে? ৪. “তোকে বাতিল করেছি” বা “তোকে ছেড়ে দিয়েছি”—এগুলো শরিয়তের দৃষ্টিতে সরাসরি তালাকের শব্দ, নাকি এমন কথা যার ক্ষেত্রে স্বামীর নিয়ত বা উদ্দেশ্য জানতে হয়? ৫. বর্তমানে আমি তার স্ত্রী হিসেবে তার সঙ্গে যোগাযোগ বা দেখা করতে পারব কি না—এ বিষয়েও শরিয়তের নির্দেশনা কী? আমি অত্যন্ত দুশ্চিন্তা ও মানসিক চাপে আছি। বিশেষ করে আমার দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না। তাই অনুগ্রহ করে উপরোক্ত ঘটনাগুলো বিবেচনা করে কোন কোন কথার কারণে তালাক হয়েছে বা হয়নি এবং বর্তমানে আমাদের বৈবাহিক সম্পর্কের শরয়ি অবস্থা কী—এ বিষয়ে বিস্তারিত ফতোয়া প্রদান করার অনুরোধ করছি।প্রয়োজনে আমি স্বামীর ব্যবহৃত নির্দিষ্ট শব্দ, কোন সময়ে বলা হয়েছে এবং অন্য প্রাসঙ্গিক তথ্য আরও বিস্তারিতভাবে জানাতে পারব।

الجواب باسم ملهم الصدق والصواب

      শরীয়তের দৃষ্টিতে তালাক প্রদানের ক্ষেতে ব্যবহৃত শব্দ দুই ধরনের। প্রতমত সরিহ শব্দ যা- স্বামীর স্বীয় স্ত্রীকে বলার সাথে সাথে নিয়ত ব্যতিতই তালাকের সংখ্যানুপাতে তা পতিত হয়ে যায়।আর দ্বিতীয়ত কেনায়া শব্দ যা- স্বামীর স্বীয় স্ত্রীকে বলার সাথে সাথে নিয়ত ব্যতিত তালাক পতিত হয় না।বরং নিয়ত থাকলে তা তালাক হিসেবে ধর্তব্য হয়।

      সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে আপনার স্বামীর বলা বাক্য “তোকে বাতিল করেছি, তোকে ছেড়ে দিয়েছি, তুই আল্লাহ প্রদত্ত বাতিল।” থেকে “তোকে ছেড়ে দিয়েছি” বাক্যটি তালাকের জন্য ব্যবহৃত সরিহ শব্দ। যা বলার দ্বারা সাথে নিয়ত ব্যতিতই তালাকে রজয়ী পতিত হয়েছে। আর কোন সংখ্যা উল্লেখ না থাকায় এক তালাকই বিবেচিত হবে। আর বাকি দ্ইু বাক্য “তোকে বাতিল করেছি, তুই আল্লাহ প্রদত্ত বাতিল।” তালাকের জন্য ব্যবহৃত কেনায়া শব্দ হওয়ায় আপনার স্বামীর তালাতের নিয়ত না থাকায় কোন ধরনের তালাক পতিত হয়নি। পরবর্তীতে ইদ্দত শেষ না হওয়ার আগেই আপনার স্বামীর রুজু (ফিরিয়ে নেওয়ার) কারণে আপনাদের বৈবাহিক সম্পর্ক বহাল আছে। তবে পরবর্তীতে আপনার স্বামীর দুই তালাকের অধিকার অবিশিষ্ট থাকবে। পরবর্তীতে দুই বছর পর আবার “তোকে ছেড়ে দিয়েছি, তোকে বাতিল করেছি।” বলার দ্বারা “তোকে ছেড়ে দিয়েছি” বাক্য সহিহ হওয়ায় পূনরায় এক তালাকে রজয়ী পতিত হয়েছে। আর এর দ্বারা দুই তালাক সম্পন্য হয়েছে। পরবর্তীতে আপনার স্বামীর আর এক তালাকের অধিকার অবিশিষ্ঠ রয়েছে। দ্বিতয়বার বলার পর আপনার বক্তব্য অনুযায়ী ১৬ দিনের মাথায় আবার রুজু (ফিরিয়ে নেওয়ার) কারণে আপনাদের বৈবাহিক সম্পর্ক বহাল আছে। এবং আপনি একণ শরীয়ত সম্মত তারই স্ত্রী হিসেবে আছেন। দ্বিতীয় বাক্য “তোকে বাতিল করেছি” কেনায়া শব্দ হওয়ায় ও আপনার স্বামীর তালাতের নিয়ত না থাকায় কোন ধরনের তালাক পতিত হয়নি। উল্লেখ্য, উভয়বারে আপনার স্বামী দুই তালাক প্রয়োগ করেছেন। এখন আর অবশিষ্ট আছে এক তালাক। পরবর্তীতে আর এক তালাক দিলে আপনাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে।


الادلة الشرعية

(رد المحتار،  زكريا-4/530، كرتاشى-3/299)

           سرحتك يقع به الرجعى مع أن أصله كناية أيضا، وما ذلك إلا لأنه غلب فى عرف الناس استعماله فى الطلاق، وقد مر ان الصريح مالم يستعمل إلا فى الطلاق من أى لغة كانت

(الفتاوى الهندية. بألفاظ الفارسية-1/379، جديد-)

اذا قال الرجل لامرأته: Òبهشتم ترا از زنىÓ فاعلم بأن هذه اللفظة استعملها أهل خراسان وأهل العراق فى الطلاق، وأنها صريحة عند أبى يوسف حتى كان الواقع بها رجعيا ويقع بدون النية

(بدائع الصنائع-3/163)

وقال أبو يوسف: إذا قال: بهشتم ان زن، أو قال: ان زن بهشتم، فهى طالق نوى الطلاق أو لم ينو، وتكون تطليقة رجعية

فتاوی شامی: کتاب الطلاق ، ج:3، ص:300/301/302، ط:ایج ایم سعید

"        (ما لم يوضع له) أي الطلاق (واحتمله) وغيره (ف) الكنايات (لا تطلق بها) قضاء (إلا بنية أو دلالة الحال) وهي حالة مذاكرة الطلاق أو الغضب.

اللباب في شرح الكتاب: 3 / 44، کتاب الطلاق، ط؛ المکتبۃ العلمیہ

والكنايات ثلاثة أقسام: قسم منها يصلح جوابا ولا يصلح رداً ولا شتما، وهي ثلاثة ألفاظ: أمرك بيدك، اختاري، اعتدي، ومرادفها، وقسم يصلح جوابا وشتما ولا يصلح رداً، وهي خمسة ألفاظ: خلية، برية، بتة، بائن، حرام، ومرادفها، وقسم يصلح جوابا ورداً ولا يصلح سباً وشتما؛ وهي خمسة أيضا: اخرجي، اذهبي، اغربي، قومي، تقنعي، ومرادفها، ففي حالة الرضا لا يقع الطلاق بشيء منها إلا بالنية، والقول قوله في عدم النية، وفي حالة مذاكرة الطلاق يقع بكل لفظ لا يصلح للرد وهو القسم الأول والثاني،

وفي حالة الغضب لا يقع بكل لفظ يصلح للسب والرد وهو القسم الثاني والثالث، ويقع بكل لفظ لا يصلح لهما بل للجواب فقط وهو القسم الأول. كما في الإيضاح

و الله اعلم بالصواب

মুফতি মুহাম্মদ আবু সালেহ

সদস্য ও গবেষক, ফাতাওয়া ও মাসায়েল শরীয়াহ বোর্ড

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা