মুহতারাম মুফতি সাহেব, আমি একজন মেয়ে। ২০২১ সালের ২৬ নভেম্বর ইসলামি শরীয়ত মোতাবেক আমার বিয়ে হয়। ২০২৪ সালের এপ্রিল মাসে আমাদের পারিবারিক কিছু ঝামেলা শুরু হয়। মূলত আমার স্বামীর মায়ের সাথে আমার ঝামেলা হয়। সেটার জের ধরে আমি আমার বাপেরবাড়ি চলে আসি। চাকরিসূত্রে আমার হাসবেন্ড অন্য জেলাতে থাকেন। বাপের বাড়িতে চলে আসার পর আমার স্বামীর সাথেও আমার নানান জটিলতা দেখা দেয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পারিবারিক ঝামেলা চলতে থাকে। এরমধ্যে আমার হাসবেন্ডের সাথে আমার নিয়মিত যোগাযোগ তেমন ছিলো না। সমস্যা এমন পর্যায়ে চলে যায় আমি তার থেকে তালাক চাইলাম। তিনি বলেছিলেন, তোমার তাড়া থাকলে তুমি দিয়ে দাও আমি দিবো না। আর কিছুদিন আবারও তালাক চাইলে তিনি বলেন, তোমার তাড়া থাকলে তুমি দাও, আমি আমার সময় হলে দিবো।এগুলা সব মেসেজে বলেছিলো। কয়েকবার আমার অভিভাবকের সাথে কথা হলে, সে বলে ও সংসার করবে না বললে এটা হবে না আরকি, ছাড়াছাড়ি হয়ে যাবে। এতটুকু ছিলো আমার হাসবেন্ডের ভূমিকা।মানুষ হিসেবে সে চরিত্রবান এবং ইসলামী বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করে। বিয়ের সময় কাবিননামা পূরণ করার সময় শুধু প্রথম পৃষ্ঠায় বর কনের নাম, পরিচয়, স্বাক্ষীর নাম, স্বাক্ষর এসব ছিলো। বাকি পৃষ্ঠাগুলো খালি ছিলো। পরে কাবিননামা তুলতে গিয়ে দেখি সেখানে ১৮ নং পয়েন্টে স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দেয়া আছে গতানুগতিক শর্তগুলো লিখে যেমন ভরণপোষণ না দিলে, নিরুদ্দেশ থাকলে ইত্যাদি। কিন্তু তালাক কতটা দিতে পারবে সেটা উল্লেখ ছিলো না। শুধু অধিকার দিয়েছে কিনাতে হ্যাঁ লেখা। সেপ্টেম্বর মাসে আমি আইনের আশ্রয়ে তালাক প্রদান করি। এবং সেটা ২০২৪ এর ডিসেম্বরে কার্যকর হয় দেশের আইন মোতাবেক। কিছুসময় ধরে, আমার স্বামীর সাথে আমার পুনরায় যোগাযোগ হয় এবং একে অন্যের ভুল বুঝতে পেরে আমরা পুনরায় সংসার করতে ইচ্ছুক। আমার প্রশ্ন হলো, আমরা কি পুনরায় সংসার করতে পারবো? যদি সংসার করতে পারি, তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? আমি কাবিননামা এবং তালাকনামা সংযুক্ত করলাম বিষয়টা আরেকটু পরিষ্কার হওয়ার জন্য।
নিবেদক, নাম প্রকাশে অনিচ্ছুক
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে তালাক প্রদানের অধিকার একমাত্র স্বামীর। তবে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দিলে সেই অধিকার বলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করতে পারেন। আর ১৮ নং ধারা পূরণ পূর্বেই স্বামী স্বাক্ষর করলে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে অধিকার দেওয়া হিসেবেই বিবেচিত হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার স্বামী বিবাহের কাবিননামায় কাজি কর্তৃক ১৮ নং ধারা পূরণ পূর্ব কাবিননামায় স্বাক্ষর করার দ্বারা স্বামীর পক্ষ থেকে আপনি তালাক গ্রহণের অধিকার প্রাপ্তা হয়েছেন। তবে কাবিননামার ১৮ নং ধারায় কাজি কর্তৃক তালাক গ্রহণের সংখ্যা তথা কত তালাকের অধিকার করা হয়েছে তার সুস্পষ্ট সংখ্যা উল্লেখ না থাকায় এক তালাকের অধিকার প্রাপ্তা হয়েছেন। আর সেই অধিকার বলে পরবর্তী আপনি যে তালাকনামা পাঠিয়েছেন সে হিসেবে আপনি তালাক প্রাপ্তা হয়েছেন। তবে এক তালাকের অধিকার প্রাপ্তা হওয়ায় এক তালাকই পতিত হয়েছে। তিন তালাক নয়। আর তালাকের ইদ্দত চলাকালীন সময়ে আপনাকে স্বামী কর্তৃক রুজু তথা (ফিরিয়ে নেওয়া) না করার কারণে আপনি বাইন তালাক প্রাপ্তা হয়েছেন। বিধায় এখন আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণররূপে ছিন্ন হয়ে গেছে। তবে আপনারা আবার একত্রে স্বামী-স্ত্রী হিসেবে থাকতে চাইলে নতুন করে মহর নির্ধারণ করে বিবাহ নবায়ন করলেই হবে। হিলা তথা অন্যত্রে বিবাহ পরবর্তী তালাক প্রাপ্তা বা স্বামীর মৃত্যুর পর ইদ্দত পালন পরবর্তী বিবাহ করা শর্ত নয়।
الادلة الشرعية
البحر الرائق: (٣/٣٣٦ دار الكتاب الإسلامي)
وقيد باقتصاره على التخيير المطلق لأنه لو قال لها اختاري الطلاق فقالت اخترت الطلاق فهي واحدة رجعية لأنه لما صرح بالطلاق فقد خيرها بين نفسها بتطليقة واحدة رجعية وبين ترك التطليقة وكذا في قوله: أمرك بيدك كذا في البدائع وهو مستفاد من قول المصنف آخر الباب اختاري تطليقة أو أمرك بيدك في تطليقة،
بدائل الصنايع (٦١٢١/دار الكتب العلمية)
ولو قال لها: أنت طالق إذا شئت أو إذا ما شئت أو متى شئت أو متى ما شئت فلها أن تطلق نفسها في أي وقت شاءت في المجلس أو بعده وبعد القيام عنه لما مر، وليس لها أن تطلق نفسها إلا واحدة؛ لأنه ليس في هذه الألفاظ ما يدل على التكرار على ما مر."
(رد المحتار-كتاب الطلاق، باب تفويض الطلاق-4/452)
" وفي رد المحتار- وأنواعه ثلاثة : تفويض ، وتوكيل ، ورسالة وألفاظ التفويض ثلاثة : تخيير وأمر بيد ، ومشيئة .
(المحيط البرهانى، كتاب الطلاق، الفصل السادس فى ايقاع الطلاق بالكتاب-4/486)
كُلُّ كِتَابٍ لَمْ يَكْتُبْهُ بِخَطِّهِ وَلَمْ يُمِلَّهُ بِنَفْسِهِ لَا يَقَعُ بِهِ الطَّلَاقُ إذَا لَمْ يُقِرَّ أَنَّهُ كِتَابُهُ كَذَا فِي الْمُحِيطِ
(الفقه الأسلامى وأدلته-7/347، 355)
جعل الطلاق بيد الزوج لا بيد الزوجة إن الذى يملك الطلاق إنما هو الزوج.... ولا تلملكه الزوجة إلا بتوكيل من الزوج أو تفويض منه
و الله اعلم بالصواب
মুফতি মুহাম্মদ আবু সালেহ
সদস্য ও গবেষক, ফাতাওয়া ও মাসায়েল শরীয়াহ বোর্ড
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা