মুহতারাম আব্দুল গফুর ভাই তার স্ত্রীকে বলে যা, তোকে আজাদ করে দিলাম (তুই পাখির মতো উড়তে উড়তে তোর বাপের বাড়ি চলে যা। জানার বিষয় হল এমতাবস্থায় স্ত্রীর উপর কয় তালাক পতিত হবে। বিস্তারিত দলিল সহ জানাবেন।

নিবেদক: নোমান ফাইসাল

الجواب باسم ملهم الصدق والصواب

শরীয়তের দৃষ্টিতে যেসব শব্দ সাময়িক প্রচলণে মূল অর্থের পাশাপাশি তালাকের অর্থেও ব্যবহৃত হয় তা কেনায়া তালাকের অন্তর্ভুক্ত। স্ত্রীকে উদ্দেশ্য করে এ জাতীয় শব্দ প্রয়োগে, তালাক পতিত হওয়ার জন্য, তাতে তালাকের নিয়ত থাকা শর্ত, অন্যথায় তালাক পতিত হবে না।

সুতরাং প্রশ্নোত্ত আব্দুল গফুর তার স্ত্রীকে উদ্দেশ্য করে উক্ত উক্তি তোকে আজাদ করে দিলাম বলার ক্ষেত্রে তালাকের নিয়ত করে থাকলে এর দ্বারা তার স্ত্রীর উপর তালাকে বাইন পতিত হবে। অন্যথায় কোন তালাক পতিত হবে না। আর পরবর্তী বাক্য তুই বাপের বাড়ি চলে যা এর দ্বারা ভিন্ন কোনো তালাক পতিত হবে না।

(কনজুদ দাকায়েক ১/৪১৭ বুশরা, বেদায়াতুল মুবতাদি ৩/১৭২বুশরা, মূলতাকাল আবছর ২/৩৪ বুশরা

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ


মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা\