মুহতারাম! জনাব মাসরুর ও তার স্ত্রী একটি রুমে বসে গল্প করছেন এর মাঝে মাসরুর মুখে কিছু না বলে একটি কাগজে তুমি তালাক লিখে স্ত্রীর হাতে তুলে দেন। জানার বিষয় হলো উল্লেখিত সুরতে তালাক প্রয়োগ হবে কি না?

নিবেদক: মাহাদী হাসান।

الجواب باسم ملهم الصدق والصواب

শরীয়ী দৃষ্টিতে স্বামী বাকশক্তি সম্পন্ন হলে সামনে উপস্থিত স্ত্রীকে মুখে উচ্চারণ করা ব্যতীত শুধু লিখে তালাক দিলে তার ধর্তব্য হয় না।

 সুতরাং প্রশ্নোত্ত সুরতে মাসরুর সাহেব তার স্ত্রীর সাথে গল্প করা অবস্থায় মুখে উচ্চারণ করা বাতীত শুধুমাত্র লিখিতভাবে তালাক দেয়ার দ্বারা তার স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না। তবে যদি লিখিত তালাকপত্র স্ত্রীকে পাঠ করে শোনায় তাহলে এর দ্বারা স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে।

সূত্র রদ্দুল মুহতার ৪/৪২৮ আজহার, বাহরুর রায়েক ৩/৪২৯ যাকারিয়া, উয়দাতুর রেয়ায়া ৩/২৩৫ দারুল কুতুব

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা