মুহতারাম! আসাদ সাহেব তার স্ত্রীকে মোহাকাত করে বলে যে তুমি আমার মায়ের শূন্যতা পূরণ করে দিলে। জানার বিষয় হল এ কথা বলার দ্বারা যেহার হবে কি না? এবং তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কিনা? বিস্তারিত জানাবেন।

নিবেদক : মোহেদুল্লাহ চাঁদগামী

الجواب باسم ملهم الصدق والصواب

     শরীয়তের দৃষ্টিতে জিহার সাব্যস্ত হওয়ার জন্য স্ত্রীকে স্বামী কর্তৃক তার চিরস্থায়ী মাহরাম এমন কোন মহিলার দেখা হারাম এমন অঙ্গের সাথে সাদৃশ্য প্রধানমূলক অধ্যায় ব্যবহার করে সাদৃশ্য দেওয়া শর্ত। অন্যথায় জেহার সাব্যস্ত হবে না।

     সুতরাং প্রশ্নোত্ত আসাদ সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলা বক্তব্য তুমি আমার মায়ের শূন্যতা পূরণ করে দিলে। এর মাঝে কোন সাদৃশ্য মূলক অব্যয় না থাকায় এর দ্বারা তাদের মাঝে যেহার বা তালাক কোন কিছুই সাব্যস্ত হবে না।

 (মুকায়া ২/৩৫৬ইবনে আব্বাস, দুরের মুখতার ৫/১৩২ আজহার, মুখতাসারুল বেকায়া১/৪১৫ দারুল কুরুব।

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা