মুহতারাম! শাকের সাহেব বিদেশে থাকেন তিনি দেশ থেকে গেছেন যে, আজ প্রায় দুই বছর যাবত দেশে আসেননি এরই মাঝে একদিন সে তার স্ত্রীর সাথে কোন এক বিষয়ে ঝগড়ার কারণে স্ত্রীকে বলে আমি তোমার কাছে আরো দুই বছরেও যাব না। এখন তার এটা বলার কারণে কি ইলা হবে। এর শরয়ী সমাধান কি? এবং তাদের করণীয় কি। বিস্তারিত জানাবেন
নিবেদক :আব্দুল্লাহ আশরাফ
الجواب باسم ملهم الصدق والصواب
শরিয়তের দৃষ্টিতে, ইলা সাব্যস্ত হওয়ার জন্য স্বামী কর্তৃক চার মাস বা তদোর্ধ সময় স্ত্রীর নিকট না যাওয়ার কসম করা শর্ত, অন্যথায় ইলা সাব্যস্ত হয় না।
সুতরাং প্রশ্নোত্ত শাকের সাহেব স্ত্রীকে শপথ করা ব্যতিতয় স্বাভাবিকভাবে আমি তোমার কাছে আরো দুই বছর যাব না, বলার দ্বারা তাদের মাঝে ইলা সংগঠিত হবে না। তাই তাদের জন্য আগের মত যথা নিয়মে ঘর সংসার করতে কোন সমস্যা নেই।
(তানভিরুল আবসর ৫/৬১। আজহার, পুরের মুখতার ৫/৬১ আজহার, আলবেকায়া ৩/৩৭৩ দারুল কুতুব
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা