মুহতারাম! আমার প্রতিবেশী বকর তার স্ত্রীর প্রতি জুলুমের আচরণ করে স্ত্রী অতিষ্ঠ হয়ে তার কাছে তালাক চায় কিন্তু বকর শর্ত দিয়েছে যে তালাক দিলে তাকে তার দেয়া মোহর ফেরত দেয়া লাগবে, এতে স্ত্রী সম্মত হলে বকর তাকে সে মোহরের বিনিময়ে এক তালাক দিয়ে দেয়। জানার বিষয় হলো উক্ত অবস্থায় বকরের জন্য তার দেওয়া মোহর তালাকের বিনিময়ে ফেরত নেওয়া বৈধ হবে কি? এবং স্ত্রী ফেরত দিতে বাধ্য কি না। এবং এক্ষেত্রে তাদের উভয়ের করণীয় কি।
নিবেদক: আশরাফ জিয়া,
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে স্বামী স্ত্রীর মাঝে আদায়কৃত মহরের বিনিময়ে খোলা তালাক সংঘটিত হলে, স্বামীর জন্য তার আদায় কৃত মোহর ফেরত নেয়ার অবকাশ আছে, তবে স্বামীর জন্য তার আদাইকৃত মোহর ফেরত নেওয়া উচিত নয়, উপরন্ত এক্ষেত্রে সীমালংঘন স্বামীর পক্ষ থেকে হয়ে থাকলে সে ক্ষেত্রে তার জন্য উক্ত মোহর ফেরত নেওয়া মাকরুহ ও বটে।
সুতরাং প্রশ্নোত্ত সুরতে বকরের জন্য তার স্ত্রী থেকে আদায় কৃত মহর ফেরত নেওয়া বৈধ বিবেচিত হবে। এবং তালাকের বিনিময়ে উক্ত মহর দাবি করার ক্ষেত্রে তার স্ত্রী তা ফেরত দিতে বাধ্য, তবে বকরের জন্য স্ত্রী থেকে উক্ত মোহর ফেরত নেওয়া সমচিন হবে না।.
(দুরের মুনতাকা, ২/১০৬ মানার, বেকায়া৩/৩৯২ দারুল কুতুব, আলজাওহারাতুন নায়োরত্ব ২/২১৫ হাক্কানিয়া
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা