মুহতারাম একবার ইব্রাহিমের শশুর তাকে বলে তুমি আমার মেয়েকে যথাযথ মূল্যায়ন করো না একথা শুনে ইব্রাহিম বলে ঠিক আছে যেখানে আপনার মেয়ে কি মূল্যায়ন করা হবে সেখানে তাকে বিয়ে দিয়ে দেন। জানার বিষয় হল এভাবে বলার দ্বারা ইব্রাহিমের স্ত্রীর উপর তালাক পতিত হবে কিনা হলে কত তালাক?

নিবেদক মোঃ আইয়ুব আলী

الجواب باسم ملهم الصدق والصواب

     শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে লক্ষ্য করে তালাকের অর্থবহ অস্পষ্ট শব্দ বা বাক্য তালাকের নিয়তে প্রয়োগ করলে একটি বাইন তালাক পতিত হয়। অবশ্য তিন তালাকের নিয়ত করলে তিন তালাক পতিত হয়। অন্যথায় নিয়ত না থাকলে কোন তালাক পতিত হয় না।       সুতরাং প্রশ্নোত্তর শুরুতে স্ত্রীকে লক্ষ্য করে স্বামী কর্তৃক ঠিক আছে আপনার মেয়েকে যেখানে মূল্যায়ন করা হবে সেখানে বিয়ে দিয়ে দেন' প্রদত্ত বাক্যটি তালাকের নিয়তে বলে থাকলে এক তালাকে বায়েন আর তিন তালাকের নিয়তে বলে থাকলে তিন তালাক পতিত হবে। অন্যথায় তালাকের নিয়তে না বললে কোন তালাক পতিত হবে না।

 বাহার (৩/৫২৫ জাকারিয়া। মিনহাতুল খালেক (৩/৫২৫ জাকারিয়া। হিন্দিয়া (১/৪৪৪ জাকারিয়া)

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা