মুহতারাম জনাব আলমাস সাহেব কে একদিন কয়েকজন লোক এসে বলে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও তা না হলে আমরা তোমাকে হত্যা করে ফেলব ।তখন আলমাস সাহেব তাদের ভয়ে নিজের স্ত্রীর নাম পরিবর্তন করে ভালাকে নিয়ত ছাড়া তালাক দিয়ে দেন। জানার বিষয় হলো স্ত্রীর নাম পরিবর্তন করে নিয়ত ছাড়া তালাক দেওয়ার মাধ্যমে তালাক সংঘটিত হবে কি না ?এবং জোরপূর্বক তালাক দিলে তালাক হবে কিনা?
নিবেদক আব্দুল্লাহ আশরাফ
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর নাম বা যেকোন ভাবে স্ত্রীর প্রতি সম্বোধন থাকা জরুরি ফেলে স্ত্রীর প্রতি কোনরূপ ইঙ্গিত ছাড়াই নাম পরিবর্তন করত নিয়ত ছাড়া তালাক বললে কোন তালাক পতিত হয় না। অবশ্য এক্ষেত্রে স্ত্রীর নিয়ত করলে তালাক পতিত হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত শুরুতে স্ত্রীর প্রতি কোনরূপ ইঙ্গিত ও সম্বোধন ছাড়াই নাম পরিবর্তন করে নিয়ত ছাড়া তালাক বলার কারণে কোন তালাক পতিত হবে না আর বাধ্য হয়ে স্ত্রীকে লক্ষ্য করে মুখে উচ্চারণ করত তালাক দিলে হানাফী মাযহাব মতে তা কার্যকর হয়ে যায়।
ফাতহুল কাদির ৪/৭ রশিদিয়া) বাহার (৩/৪৪২ জাকারিয়া। বেকায়া (৩/২৩১ দারুল কুতুবুল ইলমিয়া)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা