মুহতারাম রফিকের স্ত্রী ঠিক মতো তার কথা শোনে না ।তাই প্রায়ই সে বলে যে তুমি আমার কথা মানো না কিন্তু তোমার বোন আমার কথা মানে। একদা কথা কাটাকাটির সময় রফিক বলে উঠলো 'নাহ আর সম্ভব না তোমার বোনকে বিবাহ করার জন্য যা দরকার তা করলাম এবার তোমার বোনকে বিবাহ করব জানার বিষয় হল এই কথার দ্বারা তার স্ত্রী তালাক হবে কি না ?
নিবেদক মোঃ শাহাদাত হোসেন
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে সম্বোধন করত তালাকের নিয়তে তালাকের অস্পষ্ট শব্দ বা বাক্য উচ্চারণ করলে তালাকে বায়েন পতিত হয় ।
সুতরাং প্রশ্নোত্তর শুরুতে স্বামী কর্তৃক স্ত্রীকে সম্বোধন করত" না আর সম্ভব না তোমার বোনকে বিবাহ করার জন্য যা দরকার তা করলাম" প্রদত্ত বাক্যটি তালাকের নিয়তে বলে থাকলে এক তালাকে বায়েন পতিত হবে। অন্যথায় নিয়ত না করলে কোন তালাক পতিত হবে না।
বেকায়া (৩/১৭৬ দারুল কুতুবুল ইলমিয়া) বাদায়ে (৩/১৬৯, জাকারিয়া, কুলুরি (৪৭০ বুশরা)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা