মুহতারাম স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে হঠাৎ স্বামী অজ্ঞান হয়ে যায় তখন শশুর তার বৌমাকে বলে যে তুমি আমার ছেলেকে তালাক দিয়ে দাও এই কথা শুনে সে নিজের উপর তিন তালাক নিয়ে নেয় জানার বিষয় হলো শ্বশুরের কথা শুনে নিজের উপর তালাক নেয়য়া তালাক পতিত হয়েছে কিনা? এবং অজ্ঞান অবস্থায় ব্যক্তির অভিভাবক তার সিদ্ধান্ত নিতে পারবে কিনা?
নিবেদক মোঃ আবু সালেহ
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামী শরীয়তে তালাকের অধিকার একমাত্র স্বামীকেই দেওয়া হয়েছে (ফলে স্বামী স্বীয় অধিকার কাউকে অর্পণ করে থাকলে তা গৃহীত হয় অন্যথায় নয়।
সুতরাং প্রশ্নোত্তর শুরুতে স্বামী কর্তৃক স্ত্রীকে তিন তালাকের ক্ষমতা অর্পণ করে থাকলে স্ত্রীর কথার দ্বারা তিন তালাকে পতিত হবে। অন্যথায় কোন তালাক পতিত হবে না। আর কোন ব্যক্তির তালাকের অধিকার তার অনুমতি ছাড়া কেউ প্রয়োগ করতে পারে না চাই সে আজ্ঞান হোক সুস্থ হোক।
কানয (২/৪৮০ বুসরা) বাহার (৩/৪২৬. জাকারিয়া) তানভীর (৪/৫৬৩.আজহার)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা