রাহাত ভাই তার স্ত্রীকে বলে "আজকে থেকে আমি তোকে চিনি না,তুই আজনাবি আমিও আজনবী। আমাদের সম্পর্ক বিবাহ হওয়ার আগের মত।,, বলার দ্বারা স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে ?নাকি এক্ষেত্রে তাদের সম্পর্ক আপন অবস্থায় বহাল থাকবে?
নিবেদক আব্দুল্লাহ নোমান ফয়সাল
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্ত্রীর দিকে ইঙ্গিতবহ তালাকের অস্পষ্ট শব্দ তালাকের নিয়তে প্রয়োগ করলে তালাকে বায়েন পতিত হয়। পাশাপাশি যে সকল শব্দ বা বাক্য তালাকের স্পষ্ট অস্পষ্ট কোনটারই আওতাভুক্ত নয় তা প্রয়োগে তালাকের নিয়ত করলেও তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নোত্তর শুরুতে 'আমি তোকে চিনি না তুই আজনবী আমিও আজনবী বাক্যদ্বয় তালাকের কোন ধরনের শব্দের আওতাভুক্ত না হওয়ায় এর দ্বারা কোন তালাক পতিত হবে না।আর 'আমাদের সম্পর্ক বিবাহ হওয়ার আগের মত" বাক্যটি তালাকের অর্থবহ শব্দের আওতাভুক্ত হওয়ায় তালাকের নিয়ত করলে এক তালাকে বায়েন আর তিন তালাকের নিয়ত করলে তিন তালাক পতিত হবে। নিয়ত না করলে কোন তালাক পতিত হবে না বরং তারা পূর্বের ন্যায় স্বামী স্ত্রী হিসাবে বলবতা থাকবে।
বাহারুল রায়েক (৩/৫২৪. জাকারিয়া। কাজী খান (১/২৮৪. জাকারিয়া বেকায়া (৩/২৭৬. দারুল কুতুব ইলমিয়)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা