মুহতারাম! রাফি বিবাহ করে কিন্তু তার বাবা তার স্ত্রীকে মেনে নিতে পারছেনা। এক পর্যায়ে তার বাবা একটি তালাকনামা তৈরি করে তাকে বলে এতে স্বাক্ষর করো, তখন রাফি ভিতরে কি লেখা আছে তা না দেখেই স্বাক্ষর করে, পরে জানতে পারে যে এটা তালাকনামা ছিল সে তৎক্ষণাৎ আমি এই মানি তালাক না।জানার বিষয় হলো, রাফি আর তার স্ত্রী এমতাবস্থায় স্বামী স্ত্রী হিসেবে বহাল আছে? না তার স্ত্রী তালাকপ্রাপ্তা হয়ে গেছে?
নিবেদক মুহিব্বুল্লাহ চাটগামী
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে লিখিত তালাক পতিত হওয়ার জন্য তালাকনামা স্বামী কর্তৃক প্রস্তুতকরণ বা করানো অথবা তার ব্যাপারে সম্মতি থাকা আবশ্যক। অন্যথায় তালাকের যে পত্র স্বামী লিখেনি বা কাউকে লিখতে বলেনি এবং এরূপ পত্র পড়েও দেখেনি বা শুনেনি এবং তাতে কি মর্ম লিখিত আছে তাও না জেনে দস্তখত করলে তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে উক্ত তালাকনামা প্রস্তুত করার ব্যাপারে রাফির যেহেতু কোনো হস্তক্ষেপ নেই এবং না জেনেই সে তাতে দস্তখত করেছে এবং জানার পর সাথে সাথে অস্বীকারও করেছে। তাই এর দ্বারা তালাক পতিত হয়নি। ফলে তারা উভয়ের স্বামী-স্ত্রী হিসেবে বহাল আছে।
(রদ্দুল মুহতার ৪/৪৪৩ আজহার, হিন্দিয়া ১/৪৪৬ দারুল ফিকর, ফতোয়া তাতারখানিয়া ৪/৫৩১ জাকারিয়া)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা