মুহতারাম! রবিন সাহেবের বক্তব্য স্ত্রীকে তিন তালাক দিলে হিলা ছাড়া প্রথম স্বামীর কাছে যাওয়া জায়েজ নেই, এটা কি মহিলার উপর জুলুম নয়? সুতরাং কোরআন হাদিসের আলোকে তার উত্তর দিয়ে চির কৃতজ্ঞ করবেন।

নিবেদক আবু সালেহ

الجواب باسم ملهم الصدق والصواب

স্বামীকে শাস্তি প্রদান এবং একাধিক তালাক দেওয়া থেকে বিরত রাখার জন্য শরীয়তে তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে শরয়ী হিলা ছাড়া স্বামীর নিকট পুনরায় ফিরতে পারবে না মরমে বিধান আরোপ করেছে। কিন্তু এমতাবস্থায় মহিলার উক্ত প্রত্রিনায় প্রথম স্বামীর কাছে আসতে শরীয়ত বাধ্য করেনি। সে ক্ষেত্রে সে সম্পূর্ণ স্বাধীন।

 সুতরাং প্রশ্নোক্ত সূরতে হিলার বিষয়কে মহিলার উপর জুলুম মর্মে রবিনের উক্তি সঠিক নয়। বরং এর মাধ্যমে মহিলাকে জুলুম থেকে রক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ইসলামের কোন বিধানের যৌক্তিকতা না বোকার ধরুন তার ওপর বান্দার আপত্তি করার কোন অধিকার নেই ।

(মিরকাতুল মাফাতিহ৬/৪০৪ আশরাফিয়া, হেদায়া ৪/১৫৮ জাকারিয়া, হিন্দিয়া ১/৫৩৫ জাকারিয়া)

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা