মুহতারাম যায়েদ তার স্ত্রীকে ঝগড়ার এক পর্যায়ে বললো তুমি তোমার পথ দেখ। আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। জানার বিষয় হলো, এভাবে বলার কারনে তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক বহাল আছে? নাকি ছিন্ন হয়ে গিয়েছে।
নিবেদক মুফিজুল ইসলাম
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে স্বামী কর্তৃক স্ত্রীকে লক্ষ্য করেন তালাকের কেনায়া শব্দ প্রয়োগ করলে তালাক পতিত হওয়ার জন্য নিয়ত শর্ত। অবশ্য ক্ষেত্রবিশেষে তালাকের নিয়ত না থাকলেও তালাকের আলোচনার প্রেক্ষিতে বলে থাকলে তাতে তালাক পতিত হয়ে যায়। আর কেনায়া শব্দে তালাক কার্যকর করলে তাতে তালাকে বায়ান পতিত হয়। এবং তালাকে বায়ানের পর পুনরায় বায়েন তালাক প্রদান তা পতিত হয় ।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে যায়েদ তার স্ত্রীকে তালাকের নিয়তে "তুমি তোমার পথ দেখো' বলে থাকলে তাতে স্ত্রীর উপর এক তালাকে বায়ান পতিত হবে। অবশ্য তিন তালাকের নিয়ত থাকলে তিন তালাক পতিত হয়ে যাবে। এমতাবস্তায় দ্বিতীয় বাক্যে নতুন কোন তালাক পতিত হবে না। অবশ্য নিয়ত না থাকলে তাতে কোন তালাক পতিত হবে না বটে তবে উক্ত উক্তিগুলো তালাকের আলোচনা প্রসঙ্গে করে থাকলে নিয়ত ছাড়াই তালাক পতিত হয়ে যাবে। অন্যথায় পূর্বের প্রত্রিনায় কোন তালাক কার্যকর হবে না।
(ফতোয়া কাজি খান১/৪১২ কাদিমি কুতুব যানা, ফতোয়া বাযযাজিয়া১/১২৮ জাকারিয়া, আদ্দুররুল মুখতার ৪/৫১৭ আজহার)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা