মুহতারাম! নওয়াজ সাহেব নতুন বিবাহ করেছেন এখনো স্ত্রীর সাথে দেখা-সাক্ষাৎ হয়নি তিনি স্ত্রীকে বলেন 'যদি আমি তোমাকে তালাক না দিই তাহলে তুমি তালাক' এক তালাক, দুই তালাক, তিন তালাক। জানার বিষয় হলো, এখন তার স্ত্রীর উপর কত তলাক পতিত হবে? বিস্তারিত জানাবেন।

নিবেদক আতাউল্লাহ আশরাফ

الجواب باسم ملهم الصدق والصواب

শরীয়তের দৃষ্টিতে স্ত্রীকে লক্ষ্য করে "যদি আমি তোমাকে তালাক না দেই তাহলে তুমি তালাক" এ ধরনের শর্ত যুক্ত উক্তি করার পর পুনরায় সাধারণ বাক্যে তালাক পতিত করলে উক্ত শর্তযুক্ত বাক্য বাতিল হয়ে পরবর্তী সাধারণ পতিত করা মূলক বাক্য ধর্তবা হয়। আর বিবাহের পর সহবাসের পূর্বেই স্ত্রীকে পৃথক পৃথকভাবে একাধিক তালাক দিলে প্রথম তালার পতিত হয়ে স্ত্রী বায়েনা হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত সূরতে নাওয়াজ সাহেব বিবাহের পর সাক্ষাতের পূর্বেই স্ত্রীকে লক্ষ্য করে 'যদি আমি তোমাকে তালাক না দি তাহলে তুমি তালাক' বলার পর সাধারণ বাক্যে পৃথক পৃথক তিন তালাক দেওয়ার কারণে শর্তযুক্ত বাক্য বাতিল হয়ে স্ত্রীর উপর এক তালাক পতিত হয়ে স্ত্রী বায়েনা হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় তালাক পতিত হয়নি ।

(হেদায়া ৩/১৫৬ বুশরা, উমদাতুর রিআয়া৩/২৫২ দারুল কুতুব, মাজমাউল আনহুর ২/৩২ আলমানার)

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা