হুজুর গত কয়েক বছর আগে আমাদের বাসার পাশের এক ভাই তার স্ত্রীকে ঝগড়ারত অবস্থায় বলে ফেলছে যে, 'যা তোরে একেবারে দিয়ে দিলাম'। জানার বিষয় হলো, এর দ্বারা তার স্ত্রীর ওপর কোন তালাক পতিত হবে কি? হলে কত খারাপ হবে? ইল্লত সহ জানিয়ে বাধিত করবেন।
নিবেদক মাকসুদুল হাসান
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে "এفرق" তথা আলাদা করে দেয়া বা তার সমার্থবোধক তালাকের কেনায়া শব্দ রাগান্বিত অবস্থায় প্রয়োগ করত নিয়ত না থাকলেও তাতে এক তালাকে বায়েন পতিত হয়ে যায়। তিন তালাকের নিয়ত থাকলে তিন তালাক পতিত হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে দিয়ে দিলাম "এতjত্র" এর সমর্থবোধক শব্দ। ফলে জনৈক লোকটি তার স্ত্রীকে ঝগড়ারত অবস্থায় 'যা তোরে একেবারে দিয়ে দিলাম" বলার দ্বারা নিয়ত না থাকলেও এক তালাকে বায়ান পতিত হয়ে গেছে। আর নিয়ত করে থাকলে নিয়ত অনুযায়ী এক তালাক বা তিন তালাক পতিত হয়ে যাবে।
(আব্দুরুল মুখতার ৪/৫২০ আজহার, রদ্দুল মুহতার ৪/৫২১ আজহার, ফতোয়া ওসমানী ২/৩৭১ মারিফুল কোরআন)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা