মুহতারাম! একমাস আগে ফাতেমার স্বামী তাকে এক তালাকে রাজয়ী প্রদান করেন। অতঃপর তার ইদ্দত চলাবস্থায় তিন সপ্তাহের মাথায় তার স্বামী ইন্তেকাল করেন। জানার বিষয় হলো, ফাতেমা মাসিক হিসেবে তালাকের যে ইদ্দত পালন করেছিল, সে হিসেবে কি ইদ্দত পালন করবে? নাকি মৃত্যুর ইদ্দত পালন করবে? এক্ষেত্রে তার করণীয় কি? বিস্তারিত জানাবেন।

নিবেদক আশরাফ জিয়া

الجواب باسم ملهم الصدق والصواب

শরীয়তের দৃষ্টিতে তালাকে রাজয়ীর ইদ্দত শেষ হওয়া পর্যন্ত বিয়ে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয় না। ফলে এসময়সীমার মধ্যে স্বামী মারা গেলে স্ত্রীর স্বামী মহার ইদ্দত ।

সুতরাং উক্ত মূলনীতির আলোকে প্রশ্নালোচ্য ফাতেমার তালাকে রাজীয়ীর ইদ্দত বাতিল হয়ে যাবে। তার জন্য স্বামী মৃত্যুর ইদ্দত পালন পালন উপর করতে হবে। এবং তার হিসাব স্বামী মৃত্যুর দিন থেকেই আরম্ভ হবে।

(রদ্দল মুহতার ৫/১৯৫ আজহার, ফাতহুল কাদীর৫/২৮৪ রশিদিয়া, মুহিতুল বোরহানি ৫/২৩২ মজলিসে আমি)

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা