রাইসা খাতুনের স্বামী তাকে তিন তালাক দিয়ে এখন অস্বীকার করতেছে। কিন্তু রাইসা জানে যে, এ স্বামীর সাথে তার ঘর সংসার করা হারাম। তাই সে তার থেকে নিষ্কৃতি চায়। কিন্তু তার জালিম এক ওয়ে স্বামী কিছুতেই তালাক মানতে রাজি নয়। জানার বিষয় হলো, এখন রাইসা খাতুনের জন্য করণীয় কি?
নিবেদক আবুল কাশেম
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে স্বামী কর্তৃক তিন তালাক প্রদান করত যদি পরবর্তীতে অস্বীকার করে এবং সে বিষয়ে হলফ ও করে অন্যদিকে প্রতিপক্ষ স্ত্রীর কাছে শরয়ী সাক্ষীও না থাকে তাহলে বিচারিকভাবে তারা স্বামী-স্ত্রী হিসেবে গণ্য হবে বটে কিন্তু স্ত্রী নিশ্চিত ভাবে তালাকের বিষয়ে জানার কারণে তার জন্য সে স্বামীর সাথে ঘর সংসার করা বৈধ হবে না। সে ক্ষেত্রে স্ত্রী স্বামীকে আখেরাতের ভয়ভীতি দেখিয়ে তালাকের কথা স্বীকার করাবে বা কাবিন তথা মোহরের বিনিময়ে ব্যক্তিগতভাবে বা আদালতের শরণাপন্ন হয়ে অথবা অন্য যেকোনো উপায়ে তার থেকে নিজেকে ছাড়িয়ে নেবে। অথবা নিরুপায় পরিস্থিতিতে দিয়ানাতান এও সুযোগ আছে যে সে স্বামীর অনুপস্থিতে অনুপস্থিতিতে ইদ্দত পালন পূর্বক অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যাবে। এবং দ্বিতীয় স্বামী তালাক দেওয়ার পর তার ইদ্দত অতিবাহিত হলে প্রথম স্বামীর সাথে বিবাহ নবায়ন করে নেবে। অবশ্য উক্তালোচ্য কোন প্রক্রিয়া অবলম্বনে সক্ষম না হলে স্ত্রীকে অপারগ গণ্য করা হবে। এবং এমতাবস্থায় সংসার করত তার সমস্ত গুনাহ স্বামীর উপরই বর্তাবে। সুতরাং প্রশ্নক্ত সূরতে রাইসা খাতুন তালাকের বিষয়ে নিশ্চিত হলে উল্লেখিত পদ্ধতিসমূহ অনুসরণ করবে
(ফতোয়া কাজী খান১/৩০৪ জাকারিয়া, রদ্দুল মুহতার ৪/৪৪৯ আজহার, ফতোয়া বায্যাযিয়া১/১৬৯ জাকারিয়া)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা