মুহতারামা শায়েলা বেগম তার স্বামীর ওপর অসন্তুষ্ট। ফলে সে তার স্বামীর কাছে তালাক চাইলে সে বলল "যদি মোহর গ্রহণ না করো তাহলে তোমাকে তালাক দিলাম'। স্ত্রী বলল আমি মোহর ছাড়বো না। জানার বিষয় হল, এমতাবস্থায় তালাক হবে কি-না? হলে মোহর দিতে হবে কি-না? দলিলসহ জানাবেন।
নিবেদক শাহাদাত হুসাইন
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্বামী স্ত্রীর উপর কোন শর্তারোপ করে তালাক প্রদান করত স্ত্রী সেই শর্ত মনজুর না করলে তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে শায়লা বেগম তালাক চাওয়ার প্রেক্ষিতে স্বামী মোহর গ্রহণ না করার শর্তে তালাক প্রদান করার পর শায়লা বেগম মোহর ছাড়বে না মর্মে উক্তি করায় তার উপর কোন তালাক পতিত হবে না।
(হেদায়া: ৩/২৪০বুশরা, আদ্দুররুল মুখতার: ৫/১০০ আজহার, শরহুল ওয়াকেয়া:৩/৩৯২ দারুল কুতুব)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা