মুহতারাম সালমান তার স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত করে। একবার আর রাগ কন্ট্রোল করতে না পেরে পানির নিচে ডুব দিয়ে স্ত্রীকে তালাক তালাক বলে যা কেউ শুনেনি জানার বিষয় হল, এইভাবে তালাক বলার দ্বারা তার স্ত্রীর উপর কি কোন তালাক পতিত হবে? হলে কয়টি হবে? দলিল সহ জানাবেন।
নিবেদক আব্দুল্লাহ আল মামুন (মোমেনশাহী)
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে তালাক দেওয়ার নিয়তে তালাক তালাক বললে স্ত্রীর উপর দুই তালাকে রাজয়ী পতিত হয়ে যায়। চাই তালাকের উক্ত উক্তি কেউ শুনুক বা নাই শুনুক।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত করে পানির নিচে ডুব দিয়ে তালাক তালাক বলার দ্বারা স্ত্রীর উপর দুই রাজয়ী পতিত।
(ফতহুল কাদের: ৪/৮রশিদিয়া, হিন্দিয়া:১/৪২২ দারুল ফিকর, উমদাতুর রিআয়া:৩/২৩৬ দারুল কুতুব) হয়ে গেছে।
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা