সাদ তার স্ত্রীকে একবার "তুমি তালাক" বলল এমনে মনে মনে নিয়ত করলো তিন তালাক। জানার বিষয় হল, সাআদের স্ত্রীর ওপর কয় তালাক পতিত হবে? সে রুজু করতে পারবে কি? জানালে ভালো হতো।
নিবেদক মাহদী হাসান
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে তালাকের স্পষ্ট শব্দকে কোন সংখ্যা বা বিশেষণ ব্যতীত প্রয়োগ করলে তা দ্বারা এক তালাকে রাজয়ী পতিত হয়। তবে তিন তালাকের নিয়ত থাকলে তিন তালাক হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে সা'আদ তার স্ত্রীকে একবার তুমি তালাক বলার আরা তার স্ত্রীর উপর এক তালাকে রাজয়ী পতিত হয়েছে। এমতাবস্থায় সে চাইলে ইদ্দতের ভিতরে রুজু করতে পারবে। তবে এক্ষেত্রে তিন তালাকের নিয়ত করলে তিন তালাক পতিত হয়ে যাবে।
(তানবিরুল আবসার: ৪/৪৪৯ আজহার, আব্দুররুল মুখতার: ৪/৪৪৯ আজহার, হেদায়া: ৪/১০ যাকারিয়া)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা