হুজুর আমার এক রিলেটিভ। সে একবার তার স্ত্রীর সাথে তর্কে লিপ্ত হয়। তর্কের এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলে উঠলো যে, "তুমি এরুপ তালাক" আর সে বৃদ্ধাঙ্গুলী শাহাদত ও মধ্যমা দ্বারা- ইঙ্গিত করে। এখন আমার জানার বিষয় হলো এরুপ করার দ্বারা কি কোন তালাক  হবে? যদি হয়ে থাকে তাহলে কেন হলো? এবং কত তালাক হলো? ইল্লত সহ বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক মাসুদ হাসনে

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে স্পষ্ট শব্দে মৌখিক তালাক দেয়ার পাশাপাশি যদি আঙ্গুল দ্বারা সংখ্যার ইশারা করে, তাহলে এক্ষেত্রে ইশারাকৃত আঙ্গুলের সংখ্যানুপাতে তালাক পতিত হয়।

 সুতরাং আপনার রিলেটিভ, স্ত্রীকে উদ্দেশ্য করে তুমি তালাক" বলার পাশাপাশি বৃদ্ধাঙ্গুলী, শাহাদাত ও মাধ্যমা এই তিন আঙ্গুল দ্বারা ইঙ্গিত করায় এর দ্বারা তার স্ত্রীর উপর সর্বমোট তিন তালাক পতিত হয়ে তাদের বিবাহ সম্পূর্ণ যাবে।

 ৩/১৬২বুশরা) রুপে বিচ্ছিন্ন হয়ে (হিদায়া(তানভীরল অবসর ৪/৪৯৫যাকারিয়া)

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা