মুহতারাম! স্বামী রাগান্বিত হয়ে বললো, ঐ আমি তোর লজ্জাস্থানের সাথে আর মোলাকাত করতে চাইনা, তুই চলে যা। জানারবিষয় হলো, এতে তালাক পতিত হবে কি না দলিল সহ জানতে চাই।
নিবেদক যুবায়ের সাঈদ
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকের নিয়তে কিনায়া (ইঙ্গিতবহ) শব্দ প্রয়োগ করলে তালাক পতিত হয়। অন্যথায় তার দ্বারা কোন তালাক পতিত হয় না। আর তুই চলে যান তালাকের কিনারা শব্দের অন্তর্ভুক্ত।
সুতরাং প্রশ্নোক্ত সরতে স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে 'তুই চলে যা বলাব ক্ষেত্রে তালাকের নিয়ত করে থাকলে তা দ্বারা তার স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হবে। অন্যথায় কোন তালাক পতিত হবে না, আর "আমি তোর লজ্জাস্থানের সাথে মোলাকাত করতে চাইনা" শব্দটি তালাকের শব্দভূক্ত না হওয়ায় কোন অবস্থাতেই তাম্বরা তালাক পতিত হবে না।
(আব্দুরল মুখতার ৪/৫১৪আযহার) (ফতোয়া হিন্দয়া ১/৪৪৩দারুল ফিকির)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা