মুহতারাম সালমান সাহেবের বেশ কদিন ধরে সমস্যা হচ্ছে তিনি প্রায়ই মনে মনে তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেন, এটা নিয়ে তিনি খুব শংকিত ও পেরেশান। এবং কথন মুখ থেকে গুলো বের হয়ে যায়। জানার বিষয় হলো, মনে মনে তালাক দিলে তালাক হবে কি না? এবং এক্ষেত্রে সালমান সাহেবের করণীয় কি?
নিবেদক মুহাঃ আশরাফ জিয়া
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে সুস্থ ও স্বাভাবিক ব্যক্তির তালাক কার্যকর হওয়ার জন্য স্ত্রীকে উদ্দেশ্য করে মুখে তালাকের শব্দ উচ্চারণ করা শর্ত। শুধুমাত্র তালাকের কথা ভাবা বা মনে মনে তালাক দেয়ার দ্বারা তালাক পতিত হয় না।
সুতরাং সালমান সাহেব তার স্ত্রীকে মনে মনে তালাক দেয়ার দ্বারা আর স্ত্রীর উপর তালাক পতিত হবে না, আর এক্ষেত্রে তার করনীয় হলো, যখনই তার মনে এজাতীয় ভাবনা উদয় হবে সাথে ইস্তেগফার পাঠ করবে।
(ফতোয়া তাতার খানিয়া ৪/৩৭৭যাকারিয়া) (ফতোয়া রহিমিয়া ৮/২৫৮ রশিদিয়া)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা