আমি প্রায়মারীতে শিক্ষকতা করি, আমার স্ত্রী বাপের বাড়ী গিয়ে আসতে চায়না, আসতে বললে কুটু ভাষায় কথা বলে, আমি তাকে রাগ করে বললাম তোকে ডিভোর্স দিলাম। জানার বিষয় হলো, ডিভোর্স বললে তালাক হবে কি না? হলে কত তালাক? দলিল সহ জানাবেন।
নিবেদক মুহা, মুহিদুল্লাহ (ভোলা)
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে পরিভাষায় ও সামাজিক প্রচলনে যেসব শব্দ শুধুমাত্র তালাকের অর্থেই ব্যবহৃত হয় স্ত্রীকে উদ্দেশ্য করে তা প্রয়োগের দ্বারা নিয়ত ছাড়ায় স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যায়। আর ডিভোর্স শব্দটি এজাতীয় শব্দের শ্রেণিভুক্ত।
সুতরাং আপনি স্বীকে উদ্দেশ্য করে তোকে ডিভোর্স দিলাম বলার দ্বারা আপনার স্বীর উপর এক তালাকে রাজয়ী পতিত হয়ে গেছে।
(বাদাউস সানায়ে ৩/১৬৪যাকারিয়া) (রদ্দুল মুহতার ৪/৪৪৩আযহার)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা