মুতারাম! আমি একটা যিয়য় নিয়ে রাগ করে ঘরের বিভিন্ন আসবাব পত্র ভেঙে ফেলি, যার কারণে আমার শরীরে অনেক আঘাত হয়। এবং আমি আমার স্ত্রী সহ সবাইকে খুব গালিগালাজ করি। এবং আমার কেমন জানি জ্ঞান হারিয়ে ফেলি, সে সময় আমি খুব মেজাজের সাথে বলি যে, আমার বাড়ির সব সদস্য তালাক এভাবে আমি কয়েকবার বলি। জানার বিষয় হলো-এমতাবস্থায় আমার তালাক হলে কিনা? এবং সমাধানের কোনো সুরত হবে দয়া করে জানাবেন

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী বৃষ্টিতে স্বাভাবিক অবস্থায় বা পরিমিত-নিয়ন্ত্রিত রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক প্রদান করলে তা কার্যকর হয়ে যায়। আর বাড়ির সব সদস্যের দিকে সম্বোধন করে তালাক প্রদান কারার ক্ষেত্রে স্ত্রী বাড়ীর সদস্যভূক্ত হলে স্ত্রীর উপর উক্ত তালাক পতিত হয়ে যায়।

 সুতরাং প্রশ্নোক্ত সরতে আপনি বেশ কয়েকবার "বাড়ির সব সদস্য তালাক" বলে তালাক দেয়ার ক্ষেত্রে আপনার স্ত্রী বাড়ির সদস্যভূক্ত হলে আপনার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে গেছে এক্ষেত্রে আপনার স্ত্রীর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী- স্ত্রী সুলভ আচরন পূর্বক উক্ত স্বামী থেকে তালাক প্রাপ্তা হওয়া কিংবা উক্ত স্বামীর মৃত্যু ও ইদ্দত পালন ব্যতীত আপনার জন্য তাকে বিবাহ করার কোন অবকাশ নেই। উল্লেখ্য রাগ অবস্থায় সকল কার্যকলাপ হুবহু মনে থাকায় অনিয়ন্ত্রিত রাগ বা বোধশক্তি লোপ না হওয়ার প্রমাণ।

(রদ্দুল মুহতার ৪/৪৩৯আযহার) (আল-বাহরুর রায়েক ৩/৪৪১যাকারিয়া)


মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা