মুহতারাম! একজন রিকসা চালক তার স্ত্রীকে ঝগড়ার এক পর্যায়ে বলল- 'ত্বর জন্য আমার ঘরের খাবার হারাম। তুই তর পথ দেখ। আমার আর জালাস না। আমাকে মুক্তি দে। জানার বিষয় হলো-উনার কথার কারনে কোনো তালাক হবে কিনা?

নিবেদক মুফিজুল ইসলাম

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে স্ত্রীর উদ্দেশ্য তালাকের কিনায়া (ইঙ্গিতবহ) শব্দ প্রয়োগের দ্বারা তালাক পতিত হওয়ার জন্য তাতে তালাকের নিয়ত করা শর্ত। অন্যথায় তার দ্বারা কোন তালাক পতিত হয় না

সুতরাং প্রশ্নোক্ত সরতে স্বামী-স্ত্রীকে উদ্দেশ্য করে তুই তোর পথ দেখ "বলার ক্ষেত্রে তালাকের নিয়ত করে থাকলে এর দ্বারা তার স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হয়ে যাবে, আর তুর জন্য আমার ঘরের খাবার হারাম, আমাকে আর জালাস না, আমাকে মুক্তিদ, শব্দ তিন টি তালাকের অর্থবহ না হওয়ায় কোন অবস্থাতেই শব্দ তিনটি খারা তালাক পতিত হবে না

(বাদাউস সানায়ে (৩/১৫৭যাকারিয়া) মাজমাউল বাহরায়েন)

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা