মুহতারাম! জনাব রনি সাহের মাঝে মধ্যেই স্ত্রীর সাথে রাগ করে বলেন, 'আমি যেন তোমার মুখ আর কখনো না দেখি। তুই আমার সামনে থেকে হয়ে যা'। কিন্তু রাগ প্রশমিত হলে সব স্বাভাবিক হয়ে যার। জানার বিষয় হলো, রনি সহেবের উচ্চারণকৃত বাক্যের দ্বারা কি কোন তলাক হবে,,?
নিবেদক নাজমুস সাকিব
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে স্বীয় স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকের সম্ভাব্য অর্থবহ চলে যাওয়ার অর্থবোধক কোন শব্দ বা বাক্য প্রয়োগ করত: তালাক পতিত হওয়ার জন্য তালাকের নিয়ত করা শর্ত। তাতে এক তালাকে বায়েন পতিত হয় অবশ্য তিন তালাকের নিয়ত করলে তিন তালাকই কার্যকর হয়। তবে নিয়ত না করলে কোন তালাকেই পতিত হয় না।
সুতরাং রনি সাহেবের উচ্চারণকৃত উক্তি। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও' উচ্চারণ করত: যদি তালাকের নিয়ত করে তাহলে নিয়ত অনুপাতে তার স্ত্রীর উপর তালাক পতিত হবে। আর নিয়ত না করলে কোন তালাকই হবে না।
(ফতোয়ায়ে হিন্দিরা (১/৪৪২, জাকারিয়া) ফতোয়ায়ে গুদমানী (২/৩৬৭করাচি) কদ্দুরি (পৃষ্ঠা,৫০০, বুশরা)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা