মুহতারাম, আব্দুল করীম সাহেব রাগান্বিত হয়ে একদিন স্ত্রীকে বললেন, তুই তালাকেরও যোগ্য না। "আমার আল্লাহর তোকে তালাক দিয়ে দিয়েছে"। "তুই বাপের বাড়ি চলে যা"। জানার বিষয় হলো, উক্ত কথার দ্বারা তার স্ত্রী তালাক হবে কি? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক রায়হান উদ্দীন যশোর
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে চলে যাওয়ার অর্থবোধক অস্পষ্ট শব্দ প্রযোগে তালাক পতিত হওয়ার জন্য নিয়ত শর্ত। এক্ষেত্রে স্বামীর নিয়ত অনুপান এক তালাক কিংবা তিনের নিয়ত করলে তিন পতি হয়ে যাবে।
সুতরাং আঃ করীম সাহেব 'তুই তোর বাপের বাড়িতে চলে যা' উক্তিটি তালাকের নিয়তে বলে থাকলে নিয়ত অনুপাতে এক তালাক কিংবা তিন তালাক পতিত হয়ে যাবে। অবশ্য নিয়ত না করলে তালাক পতিত হবে না।
(বেদায়াতুল মুবতাদি (৩/১৭০. বুশরা) কুদুরী (পৃষ্ঠা ৫০০, বুশরা। আহসানুল ফতোয়া (৫/১৪৯, জাকারিরা।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা