মুহতারাম। মাহমুদ সাহেব তার স্ত্রীকে বলেন, ১/তোমাকে ছেড়ে দিলাম, ২/ তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই ৩/ তোমার জন্য আমি হারাম। জানার বিষয় হলো, উক্ত বাক্য দ্বারা কয় তালাক হবে? এবং বায়েন হবে? না রাজয়ী বিস্তারিত দলিল সহ জানাবেন।
নিবেদক মুহাঃ মিনহাজুল ইসলাম
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়া মতে তালাকের অর্থবহ স্পষ্ট শব্দ দ্বারা নিয়ত ছাড়াই তালাক পতিত হয়ে যায়। তবে অস্পষ্ট শব্দ প্রয়োগে তালাক কার্যকর হওয়ার নিয়ত শর্ত। আর রাজয়ীর সাথে বায়েন যুক্ত হয়ে সব কটি রায়েন হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত প্রথম বাক্যটি সামাজিকভাবে ব্যাপকহারে তালাকের অর্থে ব্যবহার হওয়ায় তা দ্বারা নিয়ত ছাড়াই এক তালাকে রাজয়ি পতিত হবে। আর দ্বিতীয় বাকাটি দ্বারা প্রথমোক্ত তালাকের প্রকাশ বা প্রতিক্রিয়া উদ্দেশ্য নিলে নতুন করে কোন তালাক পতিত হবে না। অবশ্য ভিন্ন তালাকের নিয়ত করলে সর্বমোট দুই তালাকে বায়েন পতিত হবে। উল্লেখ্য: স্ত্রীকে নিজের উপর হারাম করার ক্ষেত্রে তাতে তালাকের অর্থ প্রকাশ পায় বটে। তবে স্ত্রীর পক্ষ হতে স্বামীকে হারাম বলার দ্বারা তা অনর্থক বিবেচিত হয়।
(মুখতার দিল ফতুয়া (৩৯৫. দারুল বাশাইর ইমদাদুল ফতোয়া (২/৪২২, করাচি। ফতোয়ায়ে ওসমানী২/৩৭৬ করাচি)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা