মুহতারাম, হামেদ সাহেবের স্ত্রী শশুরালয়ের কষ্ট সহ্য করতে না পেরে একদিন স্বামীকে বললো আপনি আমাকে তালাক দিয়ে দেন, অনেক- পিড়াপীড়ি করারপর স্বামী বললো- "আমি তোমাকে তালাক দিলাম দিলাম দিলাম জানার বিষয় হলো উক্ত সুরতে কয়টি তালাক পতিত হবে? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক মোঃ ইব্রাহিম খান।

الجواب باسم ملهم الصدق والصواب

তালাক দেওয়ার উদ্দেশ্যে তালাক শব্দ একবার উচ্চারণের পর পতিত কারণ মূলক শব্দ একাধিকবার উচ্চারণ করলে উচ্চারণের সংখ্যানুপাতে তিন তালাক পতিত হয়ে যায়।

সুতরাং হামেদ সাহেবের তালাক শব্দ উচ্চারণের পর তালাক পতিত করণমূলক "দিলাম" শব্দ আরো দুইবার উচ্চারণ করায় সর্বমোট তিন তালাকে মুগল্লাযা পতিত হয়ে তাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যাবে।

 (ফতোয়ায়ে হিন্দিয়া জাকারিয় (১/৪৫১ফতোয়ায়ে কাজী খান (১/২৯২, জাকারিয়া) ফতোয়ায়ে হাকানিয়া (৪/৪৮২, হক্কানিয়া)


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা