মুহতারাম! স্বামী তার স্ত্রাকে বলল 'যদি তুমি চাও তাহলে তুমি তালাক"। স্ত্রী বললো "তুমি চাইলে আমি ও চাইলাম"। জানার বিষয় হলো, এর দ্বারা কি তালাক হয়ে যাবে? দলিল সহ জানাবেন।

নিবেদক মোঃ মুসলেহ উদ্দীন

الجواب باسم ملهم الصدق والصواب

নিয়ত বা মৌন ইচ্ছা অদৃশ্য শক্তি। তার সঙ্গে কোন বিধানের সম্পৃক্ত করণ গ্রহণযোগ্য নয়। ফলে স্বামী-স্ত্রী কারো মৌন ইচ্ছার সাথে তালাককে সম্পৃক্ত করার পর তাৎক্ষনিক সম্মতি না দিলে তালাক পতিত হয় না ।

 সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্বামী কর্তৃক স্ত্রীকে এবং স্ত্রী কর্তৃক স্বামীর মৌন ইচ্ছার সাথে তালাককে সম্পৃক্ত করার পর কোন একজন তাৎক্ষনিক সম্মতি সূচক প্রতিক্রিয়া প্রকাশ না করায় তাতে কোন তালাক পতিত হয়নি।

(অনবিরুল আবসার (৪/৫৮১. জাকারিয়া) বেদায়াতুল মুবতাদি(৪/১১. জাকারিয়) বেনায়া ৫/৩৯৯. আশরাফিয়া)

 

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা