মুহতারাম! আসিফ সাহেব চাকরি থেকে বাসায় ফিরে ঘর এলোমেলো দেখে রাগান্বিত হয়ে যান। তিনি তার স্ত্রীকে বলেন সারাদিন বাসায় থেকে কি কর? ঘরটাও গুছিয়ে রাখতে পারো না। 'তুমি তোমার পথ ধরো" "তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই তার স্ত্রী তাকে বলল তুমি আমাকে তালাক দিলে? তিনি চুপ করে রইলেন। তার স্ত্রী যখন কান্নাকাটি শুরুকরে দিল, তখন বললেন আমি সতর্ক করার উদ্দেশ্যে বলছি। তালাক দেয়নি। জানার বিষয় হলো, স্ত্রী কি তালাকপ্রাপ্ত হয়ে গেছে? ইল্লত সহ জানাবেন।

নিবেদক রাকিবুল ইসলাম

الجواب باسم ملهم الصدق والصواب 

শরীয়তের দৃষ্টিতে স্বীয় স্ত্রীকে উদ্দেশ্য করে পরিমিত রাগাবস্থায় তালাকের সম্ভাব্য অর্থবহ চলে যাওয়া বা সম্পর্কহীনতা জাতীয় শব্দ বা বাক্য প্রয়োগ করত তালাকের নিয়ত করলে তাতে এক তালাকে বায়েন পতিত হয়। আর নিয়ত না করলে কোন তালাকই হয় না।

সুতরাং আসিফ সাহেবের রাগান্বিত হয়ে স্বীয় স্ত্রীকে "তুমি তোমার পথ ধরো" "তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই" বাক্যগুলো বলার সময় তার দাবি অনুপাতে তালাকের নিয়ত না থাকাই তাতে কোন পতিত হয়নি।

 (কিতাবুল ইখতিয়ার (২/১৬৫ কানিমি কুতুবখানা) ফতুয়ারে ওসমানী (৩/৩৬৭ করাটি)


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা