মুহতারাম মুফতি সাহেব জনাব রিয়াদ সাহেব একজন রিক্সা চালক। সে যখনই বাসায় আসে তার স্ত্রী তাকে খারাপ ভাষায় গালমন্দ করতে থাকে, ফলে সে উত্তেজিত হয়ে তার স্ত্রীকে বলে যে "তুই তোর বাবার বাড়িতে চলে যা" তার স্ত্রী বলল শুধু এতটুকু বললেই হবে না, মুয়ামালা একেবারে সাফ করে দিতে হবে। স্বামী রেগে গিয়ে বলল "যা দিলাম'। জানার বিষয় হল, উক্ত সূরাতে তালাক হয়েছে কিনা? হলে কয় তালাক? আর পরবর্তীতে তাদের একসাথে ঘর সংসার করার সুযোগ আছে কিনা? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক মোহাম্মদ সালমান লক্ষ্মীপুরী
الجواب باسم ملهم الصدق والصواب
তালাক শরীয়তের দৃষ্টিতে তালাকের অর্থে অস্পষ্ট শব্দে তালাক পতিত হওয়ার জন্য নিয়ত শর্ত। এক্ষেত্রে স্বামীর নিয়ত অনুপাতে এক তালাক কিংবা তিন তালাকের নিয়ত করলে তিন পতিত হয়ে যাবে।
সুতরাং রিয়াজ সাহেব তার স্ত্রীকে 'তুই তোর বাবার বাড়িতে চলে যা' বলে উক্তি করত তার নিয়ত অনুপাতে স্ত্রীর উপর এক তালাকে বায়েন কিংবা তিন তালাক পতিত হয়ে যাবে। এক তালাকের ক্ষেত্রে পুনরায় বিয়ে আর তিন তালাকের ক্ষেত্রে শরয়ী হালালা করে পুনরায় ঘর সংসার করার সুযোগ লাভ হয়। অবশ্য প্রশ্নের বিবরণে পরবর্তী স্ত্রীর সাথে তার কথোপকথন দ্বারা নতুন কোন তলার পতিত হবে না। বরং তা পূর্বের কথার তাকিদ গণ্য হবে।
(বেদাইয়্যাতুল মুবতাদি (৩/১৭২. বুশরা) আহসানুল ফতোয়া (৫/৪৯, জাকারিয়া)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা