মুহতারাম, জনাব জুবায়ের রাগের মাথায় তার শালিকে ধরে স্ত্রী মনে করে বলেন, তুই তালাক। জানার বিষয় হল এই ভাবে তালাক দিলে যদি স্ত্রী ছাড়া অন্য কেউ হয় তাহলে কী তালাক হবে? দলীলসহ জানাবেন।

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মোমেনশাহী)

الجواب باسم ملهم الصدق والصواب

শরীয়তের দৃষ্টিতে তালাকের ক্ষেত্রে যাকে লক্ষ্য করে শব্দ প্রয়োগ করা হয় সে তালাকের ক্ষেত্র হয়ে থাকলে তার উপরই তালাক পতিত হয়। যদিও শব্দে বা নিয়তে অন্য কারো নাম থাকে।

 অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে শালীকে লক্ষ্য করে 'তুই তালাক" বলায় স্ত্রীর উপর কোন তালাকই পতিত হবে না। যদিও তার নিয়তে স্ত্রী উদ্দেশ্য ছিল।

(কাওয়াঈদুল ফিকাহ (পৃ:৪০, হিজাজ), ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/৪২৫ জাকারিয়া), তানভিরুল আবসার (৪/৪১৯, আজহার), ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ (৯/১৮০, দারুল ইশাআত)।


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা