মুহতারাম, জনৈক মহিলা তার স্বামীর সাথে ঝগড়া করে তার অনুমতি ছাড়া পিত্রালয়ে চলে যায়। কিছুদিন পর স্বামী পিত্রালয় থেকে স্ত্রীকে আনতে গেলে সে আসতে অস্বীকার করে এবং তালাকের দাবি করে। ফলে স্বামী তাকে এক তালাকে বায়েন দিয়ে দেয় এখন স্ত্রী তার পিত্রালয়ে আছে। জানার বিষয় হলো, এই ইদ্দত কালীন সময়ে স্ত্রী তার স্বামী থেকে ভরণ পোষণ পাবে কি না? পাশাপাশি মহিলার ইদ্দতকালীন ভরন পোষণ পাওয়ার ক্ষেত্রে মূলনীতি জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মুহাঃ আশরাফ যিয়া।
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়া মতে তালাক প্রাপ্তা মহিলা ইদ্দত পালনের ক্ষেত্রে স্বামী থেকে ভরণ-পোষণ পাওয়ার জন্য স্বামীর হেফাজতে থাকা বা অন্যায়ভাবে স্বামীর অবাধ্য হয়ে অনুমতি ব্যতীত স্বামীর বাড়ি ছাড়া অন্য কোন জায়গায় ইদ্দত পালন না করা শর্ত।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে উল্লিখিত মূলনীতির ভিত্তিতে স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী পিত্রালয়ে থেকে ইদ্দত পালন করায় শরীয়া আইনে স্বামী থেকে সে কোন ভরণপোষণ পারে না।
(আল বাহারুল রাত্যেক (৩/৩০৩, জাকারিয়া), লুবাব (৪/২৫১, দারুস সিরাজ), উমদাতুর রিআয়া (৩/৫৪০, ইলমিয়া)।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা