মুহতারাম মুফতি সাহেব, আমার বোনের বিবাহ হয় ২০২৩ সালে কাজি অফিসে ছেলে ও মেয়ে দুজনের সম্মতিতে। এরপর ছেলের পরিবার আমার বোনকে মেনে নেয় না। পরে ছেলের পরিবার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেয়। এগুলো শুনে আমার বোন আর তাদের বাড়িতে যায় নাই। এক বছর পর শোনা যায় ছেলে আমার বোনকে তালাক দিয়েছে। তারপর আমরা আর বারাবারি করি নাই । ২০২৬ সালে এসে যখন আমরা আমার বোনকে বিয়ে দিবো এমতাবস্থায় ছেলের কাছ থেকে তালাক নামার কাগজ টা চাই সে দিতে চায় না। পরে গ্ৰামের দেওয়ানি কে পাঠিয়ে দিয়ে তালাকের কাগজ টা নিয়ে আসে । পরে আমরা ছেলেকে বলি মুখে মুখে তালাক দিতে সে বলে যে আমি তো তালাক নামার কাগজ দিয়েছি । এখন প্রশ্ন হলো
১/ সে এখন মুখে তালাক দিতে চাচ্ছে না। এমতাবস্থায় কি মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিলে বিয়ে শরীয়ত সম্মত হবে?
২/ এখন আমাদের সন্দেহ তালাক নামার কাগজে যদি ছেলে সাইন না করে অন্য কাউকে দিয়ে সাইন করিয়ে আমাদের কে দেয়। আমরা সেটা বিশ্বাস করে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেই তাহলে এর দায়ভার কার ?? ছেলের নাকি আমাদের ?
৩/ পরবর্তীতে আমরা কাজী অফিসে যাই সেখানে যেয়ে কাজির কাছে যে মূল বইটি থাকে সেটাতে দেখি যে সে তালাক দিয়েছে। তারপর বিয়ের সময় ছেলেদের স্বাক্ষর দিয়েছিল তার একটা ছবি তুলে এবং তালাকের সময় যে স্বাক্ষর দিয়েছিল তার একটা ছবি তুলি। ছবি দুটি বিশ্লেষণ করবেন একই কি না ?
৪/ আমরা কি এখন নির্দ্বিধায় মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবো ?
৫/ ভাইয়া আপনার কাছে এটা অতিরিক্ত প্রশ্ন আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করবেন ছেলের নাম্বার দিতেছি। আপনারা একটু ভালোভাবে শুনবেন যে সে তালাক টা দিয়েছে কিনা একটু রেকর্ডিং রাখবেন ফোনে আমাকে দেওয়ার জন্য।
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরীয়তের দৃষ্টিতে তালাক প্রদানের অধিকার একমাত্র স্বামীর। আর এক্ষেত্রে স্বামীর জন্য মৌখিক ও লিখিত উভয় পদ্ধতিতেই তালাক প্রদানের সুযোগ রয়েছে এবং তালাক প্রদানের ক্ষেত্রে স্বামীর কথাই ধর্তব্য হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে আপনার বোনের ব্যাপারে স্বামীর পক্ষ থেকে মৌখিক তালাক প্রদান না পাওয়া গেলেও লিখিত তালাত পত্রের মাধ্যমে তালাক পতিত হয়েছে বলে ধর্তব্য হবে। আর এমতাবস্থায় তিন হায়েজ অতিবাহিত হলে আপনার বোনকে অন্যত্রে নির্দ্ধিধায় বিবাহ দিতে পারবেন। আর স্বামীর পক্ষ থেকে স্বাক্ষরিত তালাক নামা পাওয়া ও স্বামীর তালাক প্রদানের ব্যাপারে নিজের স্বীকৃতি পরবর্তী তালাক পতিত হওয়া ও আপনার বোনকে অন্যত্রে বিবাহ দিতে কোন সমস্যা নেই।
উল্লেখ্য: উল্লেখ্য, স্বামী তালাক দেওয়ার বিষয়টি স্বীকার করার পরও যদি পরবর্তীতে মিথ্যা বলে, তাহলে তার স্বীকৃতির ভিত্তিতে আপনারা শরিয়তসম্মতভাবে যাচাই-বাছাই করে অন্যত্র বিয়ের ব্যবস্থা করলে এবং তালাক ও ইদ্দত-সংক্রান্ত শর্ত পূর্ণ থাকলে, এ বিষয়ে আপনাদের ওপর কোনো দায়ভার বর্তাবে না।
الادلة الشرعية
الفتاوى البزٌازيٌة على هامش الفتاوى الهندية ،ج ٤ـ ص١٨٥ـ مكتبة رشيدية
كتب غير الزوج كتاب الطلاق و قرأه على الزوج ،فأخذه وختم عليه،أو قال لرجل ابعث هذا الكتاب اليها، فهذا بمنزلة كتابة بنفسه،
المصنف لابن أبي شیبة ۹/۵۶۲، رقم: ۱۸۳۰۴
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ عن حماد قال: إذا کتب الرجل إلی امرأته -إلی- أمابعد! فأنت طالق فهي طالق، وقال ابن شبرمة: هي طالق".
الفتاوی الہندیة: ۱/۳۷۸
الکتابة المرسومة أما إن أرسل الطلاق بأن کتب أما بعد فأنت طالق یقع الطلاق بأن کتب أما بعد فأنت طالق یقع الطلاق.
فتاوی شامی: مطلب في الطلاق بالکتابة، ج: 3، ص:246، ط:ایچ ایم سعید
(قوله: كتب الطلاق إلخ) قال في الهندية: الكتابة على نوعين: مرسومة وغير مرسومة،وإن كانت مرسومة يقع الطلاق نوى أو لم ينو.
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা