প্রশ্নঃ- বর্তমান সময়ে যৌনকর্ম সম্পাদনের জন্য যে SEX TOY পাওয়া যায় তার সাথে সেক্স করে যদি বীর্যপাত না হয় তাহলে কি গোসল ফরজ হবে?

নিবেদক: আবু সালেহ

الجواب بملهم الصدق والصواب

        শরয়ী দৃষ্টিতে  বীর্যপাত বিহীন সঙ্গম দ্বারা গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো সঙ্গমকৃত ব্যাক্তি বা জিনিসটি যৌনক্ষমতা সম্পন্ন হতে হবে।

সুতরাং প্রশ্নে বর্ণিত  sex toy  যেহেতু যৌনক্ষমতা সম্পন্ন নয় তাই তার সাথে বীর্যপাত বিহীন যৌনকার্য দ্বারা গোসল ফরজ হবে না। তবে যৌন চাহিদা পূরণের জন্য এ ধরণের অবৈধ পন্থা পরিহার করা উচিৎ।

 

সূত্র: -বাদায়েউস সানায়েঃ- ১/১৪৪, মারাকিউল ফাল্লাহঃ- ৯৮, ফাতাওয়ায়ে হাক্কানিয়াহঃ- ২/৫৩৩,

و الله أعلم بالصواب

 

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা