মুহতারাম! রমজান মাসে সাহরির পর ফজরের নামাজের ১০ মিনিট পূর্বে বিশ্রামের জন্য আমি সামান্য শুয়ে পড়ি। এমতাবস্থায় আমার তন্দ্রা চলে আসে। তৎক্ষণাৎ আমি আবার উঠে যাই। জানার বিষয় হলো, সামান্য এই তন্দ্রার কারণে কি আমার অজু ভেঙে গেছে? আর কী পরিমাণ গভীর ঘুমের কারণে অজু ভঙ্গ হয়?
নিবেদক: সালমান আহমদ, কুমিল্লা
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, শুয়ে ঘুমানোর ক্ষেত্রে যে ঘুমের ফলে আশপাশের পরিস্থিতি ও কথাবার্তা অনুধাবন করা যায় না, তা গভীর ঘুম হিসেবে গণ্য হয়। এমন ঘুমের কারণে অজু ভঙ্গ হয়ে যায়। অন্যথায় হালকা ঘুম বা তন্দ্রার কারণে অজু ভঙ্গ হয় না।
সুতরাং উপরিউক্ত মূলনীতির আলোকে, আপনার তন্দ্রা যদি গভীর ঘুমের পর্যায়ে হয়ে থাকে, তাহলে এর কারণে আপনার অজু ভঙ্গ হয়ে গেছে। অন্যথায় হালকা তন্দ্রার কারণে আপনার অজু ভঙ্গ হবে না।
রেফারেন্স: মদাদুল ফাতাওয়া: পৃষ্ঠা ৯৪, রশিদিয়া তাওয়া হিন্দিয়া: ১/৬৩, যাকারিয়া জীখান: ১/৪৪, কদিমী কুতুবখানা
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল