মুহতারাম মুফতি সাহেব! আমার চাচাতো বোন মুসা হালিমা সুলতানা ইস্তিহাজার মাধ্যমে বালেগা হন এবং তাঁর জন্য এটি একটি রোগে পরিণত হয়ে যায়। যার ফলে লাগাতার কয়েক মাস রক্তক্ষরণ চলতে থাকে। এখন আমার জানার বিষয় হলো, তিনি নামাজের জন্য কীভাবে পবিত্রতা অর্জন করবেন?
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, যে মহিলা ইস্তিহাজার মাধ্যমে বালেগা হয়েছেন, তাঁর পবিত্রতা অর্জনের পদ্ধতি হলো—প্রথম মাসে যেই তারিখ থেকে রক্ত দেখেছেন, প্রতিমাসে ওই তারিখ থেকে ১০ দিন হায়েয গণ্য করবেন। আর বাকি দিনগুলোর ক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য পৃথক পৃথক অজু করে নেবেন। ওই অজু দ্বারা যত ইচ্ছা ফরজ ও নফল নামাজ আদায় করতে পারবেন।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচাতো বোন উল্লেখিত নীতি অনুযায়ী পবিত্রতা অর্জন করবেন।
রেফারেন্স: ল-ফাতাওয়া আস-সিরাজিয়্যাহ: ১/৫২৬ তাওয়া হিন্দিয়া: ১/৯৪ হফাতুল ফুকাহা: পৃষ্ঠা ২১
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল