মুহতারাম! জনাব আবদুল্লাহ সাহেব অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে ক্যাথেটার লাগিয়েছেন। এ অবস্থায় দিনের অধিকাংশ সময় পাইপের মাধ্যমে ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হতে থাকে। এমতাবস্থায় তিনি কীভাবে তাহারাত অর্জন করবেন? বিস্তারিত দলিলসহ জানালে উপকৃত হব।

নিবেদক: রিফাত হোসাইন

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, যে ব্যক্তির সর্বদা প্রস্রাবের ফোঁটা বের হতে থাকে এবং এতটুকু সময়ও পাওয়া যায় না, যার মধ্যে পবিত্রতা অর্জন করে ওই ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে পারেন, এমন ব্যক্তি মাজুর হিসেবে গণ্য হন। জুরের পবিত্রতা অর্জনের নিয়ম হলো, প্রত্যেক নামাজের ওয়াক্তে একবার অজু করে নিলে ওই ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত তাঁর অজু বহাল থাকে। ওয়াক্ত শেষ হলে অথবা অজু ভঙ্গের অন্য কোনো কারণ ঘটলে নতুন করে অজু করতে হয়।

সুতরাং উল্লেখিত নীতি অনুযায়ী, আবদুল্লাহ সাহেব মাজুর হিসেবে গণ্য হলে প্রতি ওয়াক্তের শুরুতে অজু করে নেবেন। এরপর প্রস্রাব নির্গত হওয়ার কারণে তাঁর অজু ভঙ্গ হবে না; তবে অজু ভঙ্গের অন্য কোনো কারণ ঘটলে অজু ভেঙে যাবে। ওয়াক্ত শেষ হলে পরবর্তী ওয়াক্তের জন্য নতুন করে অজু করতে হবে।

রেফারেন্স: জমাউল বাহরাইন: পৃষ্ঠা ১০২। ল-হিদায়া: ১/১৯৯, বুশরা। তহুল কাদির: ১/১৮১, রশিদিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল