মুহতারাম! শীতকালের এক রাতে জনৈক ব্যক্তি ও তাঁর স্ত্রীর গোসল ফরজ হয়। তাঁরা উভয়ে গোসলের জন্য চুলার ওপর পানি ভর্তি একটি পাত্র বসান। কিছুক্ষণ পর পানি কুসুম গরম হয়েছে কি না, তা যাচাই করার জন্য ওই মহিলা তাঁর হাত পানিতে ডুবান। এরপর সেই পানি দিয়ে উভয়ে গোসল করেন।

জানার বিষয় হলো, ওই মহিলার পানিতে হাত ডোবানোর কারণে পানি কি ব্যবহৃত পানি হিসেবে গণ্য হয়ে গিয়েছিল? আর সেই পানি ব্যবহার করা তাঁদের গোসলের জন্য যথেষ্ট হয়েছে কি? দয়া করে ইল্লতসহ জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: নাজমুস সাকিব

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি মূলনীতি অনুযায়ী, নাপাকি দূর করার জন্য বা নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যে পানি ব্যবহার করা হয়, তা ماءمستعمل (মায়ে মুস্তামাল) হিসেবে গণ্য হয়। এ ধরনের উদ্দেশ্য ছাড়া পানি ব্যবহার করলে তা মায়ে মুস্তামাল হয় না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে পানি গরম হয়েছে কি না, তা যাচাই করার জন্য পাত্রে হাত দেওয়ার কারণে পানি ব্যবহৃত বলে গণ্য হবে না। বিধায় উক্ত পানি দিয়ে তাঁদের গোসল সহিহ হয়েছে। তবে হাতে কোনো নাপাকি থাকলে সে ক্ষেত্রে পানি নাপাক হয়ে যাওয়ায় তাঁদের গোসল সহিহ হবে না।

রেফারেন্স: তাওয়ায়ে বাযযাযিয়া: ১/১১। তাওয়ায়ে কাজী খান: ১/১২, যাকারিয়া। তাওয়া আল-হিন্দিয়া: ১/৭৫, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল