মুহতারাম মুফতি সাহেব! জনৈক ব্যক্তির প্রস্রাবের পর প্রায়ই ঘন, সাদা একধরনের তরল বের হয়। দেখতে অনেকটা বীর্যের মতোই মনে হয়। জানার বিষয় হলো, উক্ত ঘন সাদা তরলের কারণে কি গোসল ফরজ হবে?

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে বীর্য নির্গত হলে গোসল ফরজ হয়। অন্যথায় অন্য কোনো তরল বের হলে গোসল ফরজ হয় না; শুধু অজু ভঙ্গ হয়।

বীর্য বলা হয় এমন ঘন, সাদা তরলকে, যা তীব্র কামভাবের সময় পুরুষাঙ্গের নড়াচড়ার পর স্ববেগে বের হয় এবং পরবর্তীতে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রস্রাবের পর নির্গত তরল যেহেতু মনির সংজ্ঞার অন্তর্ভুক্ত নয়, তাই তার কারণে ওই ব্যক্তির ওপর গোসল ফরজ হবে না। শুধু অজু করে নিলেই যথেষ্ট হবে।

রেফারেন্স: তহুল কাদির: ১ম খণ্ড, পৃষ্ঠা ৬৫, রশিদিয়া। ল-বিনায়া: ১/৩৪৬, আশরাফিয়া। শিয়াতুত তহতাবি আলা মারাকিল ফালাহ: পৃষ্ঠা ৯৫, রশিদিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল