আমাতুল্লাহ ইকরা একজন বিউটি পার্লারে কাজ করেন। তিনি মহিলাদের চোখের পাপড়িতে এমন একটি কাজল ব্যবহার করেন, যার কারণে পাপড়িগুলো একটি আরেকটির সঙ্গে মিলে যায়। তবে গোড়ালিতে কাজলের আসর না পড়লেও পাপড়িতে পড়ার কারণে অজু করার সময় গোড়ায় পানি পৌঁছায়, কিন্তু পাপড়িতে পানি পৌঁছায় না। তাই সম্মানিত মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, পবিত্রতার ক্ষেত্রে এর পরিপূর্ণ সমাধান কী?

নিবেদক: ফয়সাল আহমদ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, অজু ও গোসলের ক্ষেত্রে শরীরে বিদ্যমান চুল, পশম ইত্যাদির গোড়ায় পানি পৌঁছানোই মূল বিবেচ্য। স্বাভাবিক অবস্থায় উক্ত চুল বা পশম ধৌত করা জরুরি নয়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে অজুর সময় চোখের পাপড়ির গোড়ায় পানি পৌঁছার মাধ্যমে অজু সম্পন্ন হয়ে যাবে।

রেফারেন্স: হফাতুল ফুকাহা: পৃষ্ঠা ৫, রশিদিয়া। দ-দুররুল মুখতার: ১/২২৫, আজহার। তাওয়া আল-হিন্দিয়া: ১/৫৩, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল