মুহতারাম মুফতি সাহেব! আমাদের বাড়িতে আমরা কবুতর পালন করি। অনেক সময় দেখা যায়, মসজিদে যাওয়ার সময় কবুতরের বিষ্ঠা আমাদের কাপড়ে লেগে থাকে। এখন জানার বিষয় হলো, কবুতরের বিষ্ঠা পাক, নাকি নাপাক? এটি কোন ধরনের নাপাকি? পাশাপাশি, কোন ধরনের পাখির বিষ্ঠা পাক আর কোন ধরনের পাখির বিষ্ঠা নাপাক—জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: ওসমান গনি
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, যেসব পাখি আকাশে উড়ে বেড়ায়, সেগুলোর মধ্যে যেসব পাখির গোশত খাওয়া হালাল, সেগুলোর বিষ্ঠা পাক। আর যেসব পাখির গোশত খাওয়া হালাল নয়, সেগুলোর বিষ্ঠা নাজাসাতে খফিফা বা হালকা নাপাকি। এর বিপরীতে, যেসব পাখি জমিনে বিচরণ করে বেড়ায়, যেমন হাঁস-মুরগি, সেগুলোর বিষ্ঠা নাজাসাতে গলিজা বা গুরুতর নাপাকি।
উপরিউক্ত মূলনীতির আলোকে, কবুতরের বিষ্ঠা সম্পূর্ণ পাক। ফলে তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না।
রেফারেন্স: ফিকহুল হানাফি: ১ম খণ্ড, পৃষ্ঠা ৫৪, দারুল কলম। রাকিল ফালাহ শরহে নূরুল ইযাহ: পৃষ্ঠা ১৬, সালাম। লাসাতুল ফাতাওয়া: ১ম খণ্ড, পৃষ্ঠা ৪৪, রশিদিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল