মুহতারাম! জনাব আনিস সাহেব অজু করার সময় বায়ু নির্গত হওয়ায় আবার শুরু থেকে অজু করেন। জানার বিষয় হলো, অজুর মধ্যবর্তী অবস্থায় যদি অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়, তাহলে করণীয় কী? শুরু থেকে অজু করতে হবে, নাকি যেখানে ছিলেন, সেখান থেকে অজু চালিয়ে যাবেন?
নিবেদক: মাহমুদ বিন কাসেম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, হাদাস সংঘটিত হওয়ার ফলে যেমন অজু ভেঙে যায়, তদ্রূপ অজু সম্পূর্ণ করার পূর্বে হাদাস সংঘটিত হলেও উক্ত অসম্পূর্ণ অজু নষ্ট হয়ে যায়।
অতএব, অজুর মধ্যবর্তী অবস্থায় অজু ভঙ্গের কোনো কারণ সংঘটিত হলে পুনরায় নতুন করে অজু করতে হবে।
রেফারেন্স: ল-ফিকহুল হানাফি: ১ম খণ্ড, পৃষ্ঠা ৮৩, দারুল কলম। হফাতুল ফুকাহা: পৃষ্ঠা ১৩, মারুফিয়া। দ-দুররুল মুখতার: ১/২৮৪, আজহার।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল