মুহতারাম! জনৈক ব্যক্তি প্রস্রাব করার পর সামান্য প্রস্রাবের ছিটা লুঙ্গিতে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে তা শুকিয়ে যায়। ফলে নাপাকি লাগার স্থান নির্দিষ্ট করে ধৌত করা সম্ভব হচ্ছে না। জানার বিষয় হলো, ওই লুঙ্গি পবিত্র করার পদ্ধতি কী?
নিবেদক: মুহিব্বুল্লাহ, চট্টগ্রাম।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, নির্ভরযোগ্য মতানুযায়ী কাপড়ে নাপাকি লাগার পর নাপাকি লাগার স্থান ভুলে গেলে সে ক্ষেত্রে কাপড়ের যেকোনো একটি কোণা বা অংশ ধৌত করে নিলেই কাপড় পাক বলে গণ্য হবে।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি তাঁর লুঙ্গিতে প্রস্রাব লাগার স্থান নির্দিষ্ট করতে না পারায় উক্ত লুঙ্গির যেকোনো একটি কোণা বা অংশ ধৌত করে নিলেই লুঙ্গি পাক বলে গণ্য হবে। তবে সর্বাবস্থায় পুরো কাপড় ধুয়ে নেওয়াই উত্তম।
রেফারেন্স: দ-দুররুল মুখতার: ২/৫৮৬, আজহার। তাওয়ায়ে কাজী খান: ১ম খণ্ড, পৃষ্ঠা ১৬, যাকারিয়া। তাওয়া আল-হিন্দিয়া: ১/৯৮, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল